সিলেটে চার ফার্মেসিকে জরিমানা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীতে অনুমোদনহীন ওষুধ বিক্রির দায়ে চার ফার্মেসিকে ৩৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। একই সাথে অনুমোদনহীন ওষুধ গুলোও জব্দ করা হয়।
বুধবার দুপুরে নগরীর বন্দরবাজার ও দক্ষিণ সুরমায় অভিযান পরিচালনা করে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। এসময় বন্দরবাজারের আল হেরা ফার্মেসি থেকে ৪০ হাজার টাকার অনুমোদনহীন ওষুধ জব্দ ও ১০ হাজার টাকা জরিমানা এবং মেসার্স এ কে পাল ফার্মেসিকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া দক্ষিণ সুরমায় জালালাবাদ ড্রাগ হাউজকে ৪ হাজার টাকা জরিমানা এবং সেলিম ফার্মেসি থেকে ৫০ হাজার টাকার অনুমোদনহীন ওষুধ জব্দ ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হোসাইন মোহাম্মদ হাই জকি, সুনন্দা রায়, শেখ জাহিদ হাসান প্রিন্স ও ড্রাগ সুপার রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
Related News
শনিবার চতুর্থ দফায় গণনা হবে শাহজালাল মাজারের দানের টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের অর্থ আবারও গণনা করা হচ্ছে। প্রায়Read More
সিলেটের আল-মদীনা ফার্মেসীর ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ওষুধ, জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরের মিরবক্সটুলা এলাকায় একটি ফার্মেসিতে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় জরিমানাRead More



Comments are Closed