নবীগঞ্জ পৌরসভার বাজেট ঘোষনা
ছনি চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি: নতুন কোন করারোপ ছাড়াই নবীগঞ্জ পৌসভার ২০১৭-২০১৮ অর্থ বছরের বাজেট ঘোষনা করা হয়েছে।
বুধবার দুপুরে নবীগঞ্জ পৌরসভার হলরুমে আয়োজিত সাংবাদিক সম্মেলনে উক্ত বাজেট পেশ করেন নবীগঞ্জ পৌসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমেদ চৌধুরী।
প্যানেল মেয়র এটিএম সালামের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক জনতার এক্সপ্রেস পত্রিকার সম্পাদক ফজলুর রহমান, প্যানেল মেয়র, বাবুল দাশ, ফারজানা আক্তার পারুল, কাউন্সিলর মোঃ আলা উদ্দিন, সুন্দর আলী, কবির মিয়া, জাকির হোসেন, প্রানেশ দেব, সৈয়দ নাছিমা আক্তার, রোকেয়া বেগম, সহকারী প্রকৌশলী ববি মজুমদার, হিসাব রক্ষক কর্মকর্তা শেখ মোঃ জালাল, পৌর সচিব আজম হোসেনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
২০১৭-১৮ অর্থ বছরে নবীগঞ্জ পৌরসভার মোট বাজেট আয় ধরা হয়েছে ৩৬ কোটি ৮৪ লক্ষ ৭৪ হাজার ৭শত ৯০ টাকা। এবং মোট ব্যয় ধরা হয়েছে ৩৬ কোটি ৬৮ লক্ষ ৮৪ হাজার ৫শত টাকা। এর মধ্যে মোট রাজস্ব আয় ধরা হয় ৩ কোটি ৯১ লক্ষ ৭৪ হাজার ৭শত ৯০ টাকা। নিজস্ব আয় ৩ কোটি ২১ লক্ষ ৭৪ হাজার ৭শত ৯০ টাকা, রাজস্ব খাতে সরকারী অনুদান ৭০ লক্ষ, মোট উন্নয়ন আয় ধরা হয় ৩২ কোটি ৯৩ লক্ষ টাকা।
Related News
হবিগঞ্জে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে বিস্ফোরণ নিহত ১, আহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে কম্প্রেসার বিস্ফোরণে সোহেল রানা (৪০) নামে একRead More
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান)/স্নাতক (লেভেল-১, সেমিস্টার-১) শ্রেণিতেRead More



Comments are Closed