কুমারপাড়ায় সন্ত্রাসী হামলায় প্রবাসী গুরুতর আহত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর কুমারপাড়ায় সন্ত্রাসী হামলায় এক প্রবাসী গুরুতর আহত হয়েছেন। তার নাম আবু সুফিয়ান সুয়েব (৪৮)। তিনি কুমারপাড়ার সি ব্লকের ২০ নম্বর বাড়ির মরহুম আব্দুল খয়ের (সোনা মিয়া) এর পুত্র।
হামলার শিকার আহত প্রবাসী সুয়েব জানান, আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে ৪/৫জনের একদল সন্ত্রাসী অতর্কিতে তার ঘরে প্রবেশ করে তাকে মারপিট করে আহত করে। এসময় সন্ত্রাসীদের ঘুষিতে তার নাক ফেটে যায়। বর্তমানে তিনি ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পর সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার বাড়ির তিনতলা ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষে জোরপূর্বক অবস্থান করছে বলে জানান তিনি।
আহত সুয়েব আরো জানান, তিনি দীর্ঘদিন সৌদি আরবে থেকে বছর খানেক আগে দেশে ফিরেন। এরপর থেকে ঝরনারপার এলাকার একটি সন্ত্রাসী চক্র তাকে নানাভাবে হয়রানী ও হুমকি ধমকি দিচ্ছে। এছাড়া চক্রটি তার বাড়ির ভাড়াটিয়াদের কাছ থেকে জোরপূর্বক ভাড়ার টাকা নেয়ার চেস্টা চালায়। এতে তিনি বাধা প্রদান করলে সন্ত্রাসী চক্রটি তার ওপর ক্ষেপে উঠে। বিষয়টি তিনি স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার গন্যমান্য ব্যক্তিদের অবহিত করেন।
আহত সুয়েব জানান, হামলার ঘটনায় তিনি থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
Related News
সিলেটে ২ মাদ্রাসা ছাত্র নিখোঁজ, ভিডিও কলে মারধরের দৃশ্য দেখিয়ে টাকা দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে তিন দিন ধরে নিখোঁজ রয়েছে হাফিজিয়া মাদ্রাসার দুই ছাত্র। নিখোঁজ দুইRead More
সিলেটে অনুমোদনহীন ৪ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমায় অনুমোদনহীন সার্জিক্যাল পণ্য বিক্রি ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনারRead More



Comments are Closed