ফের পেছালো কিবরিয়া হত্যা মামলার সাক্ষ্য
বৈশাখী নিউজ ২৪ ডটকম: ফের পিছিয়েছে সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ। বুধবার মামলার নির্ধারিত তারিখ থাকলেও সাক্ষী এবং ঢাকার কাশিমপুরে থাকা আসামীরা হাজির না হওয়ায় সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মকবুল আহসান সাক্ষ্যগ্রহণ পিছিয়ে দেন। আগামী ১৬ আগস্ট সাক্ষ্যগ্রহণের পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে।
সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালের পিপি কিশোর কুমার কর জানান, বুধবার আদালতে সাক্ষী হাজির ছিলেন না। এছাড়া ঢাকায় কাশিমপুর কারাগারে বন্দি থাকা আসামীদেরও হাজির করা হয়নি। এ কারণে সাক্ষ্যগ্রহণ পিছিয়ে আগামী ১৬ আগস্ট পরবর্তী দিন ধার্য করেছেন বিচারক।
উল্লেখ্য, ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদরের বৈদ্যের বাজারে এক জনসভায় গ্রেনেড হামলায় নিহত হন সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া, তার ভাতিজা শাহ মনজুরুল হুদা, আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম, আবুল হোসেন ও সিদ্দিক আলী।
এ ঘটনায় হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক আবদুল মজিদ খান হত্যা ও বিস্ফোরক আইনে দু’টি মামলা করেন। হত্যা মামলা সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে এবং বিস্ফোরক মামলা হবিগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে বিচারাধীন আছে।
Related News
মৌলভীবাজারে হত্যা মামলায় ২ ভাইয়ের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়নের মুনিয়ারপাড় গ্রামের মো. আজিজুল মিয়া হত্যা মামলারRead More
সিলেটের জাফলংয়ে নিয়ে তরুণীকে খুন, স্বামী-বন্ধুর মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জাফলংয়ে প্রায় ১৫ বছর আগে গার্মেন্ট কর্মী রুনা আক্তার সাথী (১৯)Read More



Comments are Closed