Main Menu

সিলেটে বন্যার্তদের মধ্যে বিএনপির ত্রান বিতরন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট জেলা বিএনপির সাধারন সম্পাদক আলী আহমদ বলেছেন- টানা বর্ষন ও পাহাড়ী ঢলে সিলেটে সর্বত্র বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে। এমতাবস্থায় মানবতার আহবানে সাড়া দিয়ে বন্যা দুর্গত অসহায় মানুষের পাশে শহীদ জিয়ার আদর্শের সৈনিকদের দাড়াতে হবে। যার যার অবস্থান থেকে সাধ্যমত সহযোগিতার হাত প্রসারিত করতে হবে। বন্যা দুর্গতদের পাশে দাড়াতে সরকার চরমভাবে ব্যর্থ হয়েছে।
মঙ্গলবার বিএনপির পক্ষ থেকে দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের রাউতকান্দি এলাকায় বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরন কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও দক্ষিণ সুরমা উপজেলার সাধারণ সম্পাদক শামীম আহমদ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট মুরব্বী আবদুল আহাদ, আবদুল বাছিত, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবদুল মানিক, সাধারন সম্পাদক ফখর উদ্দিন, সাংগঠনিক সম্পাদক, সাহেদ আহমদ, দাউদপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক শামছুর রহমান শামীম, সাংগঠনিক সম্পাদক ওলিউর রহমান ওলি, বিএনপি নেতা তাজুল ইসলাম, মসুদ আহমদ, মখজিল মিয়া, আব্দুল মুহিত, মানিক মিয়া, সিকনদর আলী, শফিক মিয়া, আবদুল্লা মিয়া, মূসা মিয়া, যুবদল ও ছাত্রদল নেতৃবৃন্দের মধ্যে থেকে শফি আহমদ খান, আলী আহমদ, আজিজুর রহমান লায়েক, আবুল কাহের রাশেদ, এনাম আহমদ, তাহমিদ আহমদ প্রমুখ।

Share





Related News

Comments are Closed