শ্রীমঙ্গলে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ
শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীসঙ্গলে ছাত্রলীগের দু’গ্রপের সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার দুপুরে শ্রীমঙ্গল সরকারী কলেজে উপজেলা ছাত্রলীগের সভাপতি মসুদ ও সাধারণ সম্পাদক রাজু গ্রুপের অনুসারিদের মধ্যে আদিপত্য বিস্তার নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে ইফতি নামের এক ছাত্রলীগ কর্মী গুরুতর জখম হয়েছে। তাকে উদ্ধার করে প্রথমে শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেস্কে নিয়ে গেলে পরবর্তীতে তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয় বলে ডা: আব্বাস নিশ্চিত করেন।
জানা যায়, কলেজ ক্যাম্পাস থেকে শুরু হয়ে পরবর্তীতে কলেজ রোডে উভয় গ্রুপের মহড়া চলে। এসময় উভয় গ্রুপের নেতা কর্মীদের হাতে রামদা, রড, হকিষ্টিক, লাঠিসহ দেশীয় অন্ত্র থাকতে দেখা যায়। ঘটনার খবর পেয়ে শ্রীমঙ্গল থানার অফিসার ইনর্চাজ কে এম নজরুল ইসলামসহ পুলিশ ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে কলেজ রোডের সাধারণ পথচারী এবং সাধারণ ছাত্র-ছাত্রীদের মাধ্যে আতংকের সৃষ্টি হয়।
Related News
জুড়ীতে অটোরিকশাচালককে হত্যার অভিযোগ, মা-মেয়ে গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে সিএনজিচালিত অটোরিকশার এক চালককে কুপিয়ে হত্যার পর মরদেহ নদীতে ভাসিয়েRead More
মৌলভীবাজারে ২ সিএনজির মুখোমুখি সংঘর্ষে তরুণী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জে দুটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক তরুণী নিহত হয়েছেন। এRead More



Comments are Closed