সিলেটে দুই লাখ টাকার পলিথিন জব্ধ, আটক ১
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে ব্যবহার নিষিদ্ধ বিপুল পরিমাণ পলিথিনসহ দোকান ম্যানেজারকে আটক করা হয়েছে। রোববার দুপুরে নগরীর কালিঘাট মার্কেটের ম্নুা স্টোর থেকে পলিথিনের চালানটি জব্ধ করে মহানগর গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় দোকান ম্যানেজার মাসুদ রানাকে আটক করা হয়। তিনি মুন্সীগঞ্জ জেলা সদরের আনোয়ার হোসেনের ছেলে।
সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক (ওসি) জমসেদ হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপ-পুলিশ কমিশণার (ডিবি) সারোয়ার মুর্শেদের তত্ত¡াবধানে এসআই ভুপেনসহ পুলিশ সদস্যরা কালিঘাটে অভিযান চালিয়ে ১১টি বস্তায় ভর্তি এ পলিথিন জব্দ করে।
তবে দোকান মালিক আমিরুল ইসলাম কে না পেয়ে ম্যানেজারকে আটক করা হয়। জব্ধ পলিথিনের চালান ডিবি কার্যালয়ে আনা হয়েছে বলেও জানান ওসি জমসেদ হোসেন।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed