Main Menu

আ’লীগ সরকার বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের পাশে রয়েছে : শিক্ষামন্ত্রী

বৈশাখী নিউজ ডেস্ক: শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি ৭দিনের সফরে সিলেট এসে পৌঁছে গোলাপগঞ্জ উপজেলার আমুড়া ও বুধবারীবাজার ইউনিয়নের বেশক’টি বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করেছেন।
আজ রবিবার বিকেলে শিক্ষামন্ত্রী গোলাপগঞ্জ উপজেলার শিকপুর বাজারে সমবেত বন্যার্তদের উদ্দেশ্যে বলেন, প্রাকৃতিক সৃষ্ট বন্যা আমাদের মোকাবেলা করার কোন সুযোগ নেই। তবে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের পাশে রয়েছে। তিনি বলেন, বন্যার খবর পেয়েই রাষ্ট্রীয় অনেক কাজ ফেলে রেখে আমি স্বজনদের (বন্যার্তদের) পাশে ছুটে এসেছি। কারণ তারাই আমার মূল শক্তি।
শিক্ষামন্ত্রী বলেন, বন্যার্ত মানুষ যাতে কষ্ট না করে সেজন্য প্রশাসনকে পর্যাপ্ত ত্রাণসামগ্রী দিতে নির্দেশ দেওয়া হয়েছে। বন্যায় যাদের ক্ষেত, খামার, বাড়িঘর বিনষ্ট হবে তাদেরকে বিশেষ বরাদ্দ দেওয়ার কথা বলেন শিক্ষামন্ত্রী।
বন্যাদুর্গত এলাকা পরিদর্শনকালে শিক্ষামন্ত্রীর সাথে ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ শফিকুর রহমান চৌধুরী, গোলাপগঞ্জ পৌরসভার মেয়র সিরাজুল জব্বার চৌধুরী, শিক্ষামন্ত্রীর বিশেষ প্রতিনিধি সৈয়দ মিছবাহ উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক এমদাদ রহমান, গোলাপগঞ্জ উপজেলা আ’লীগের দপ্তর সম্পাদক আলী আকবর ফখর, আলীম উদ্দিন বাবলু প্রমুখ।

Share





Related News

Comments are Closed