সিলেটে ২শ’ বছরের পুরনো ৩টি শীলা চুরি
বৈশাখী নিউজ ২৪ ডটকম: দুই শত বছরের পুরনো ৩টি শীলা চুরি হওয়ার ঘটনায় সনাতন ধর্মাবলম্বীদের হৃদয়ে আগাত লেগেছে। ৩০ জুন সকালে ঠাকুরকে প্রনাম করতে গিয়ে গেইট খুলতেই পাড়ার দু”জন মহিলার চোখে বিষয়টি ধরা পড়েছে।
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়নের শাহজালাল বাজার সংলগ্ন বাছাইর পার শ্রী শ্রী কালাচাঁদ ঠাকুর তলায় এ চুরির ঘটনা ঘটেছে।
শীলা গুলো চুরি হওয়ার ঘটনায় বাছাইর পার গ্রামের প্রদীপ দেব স্বাক্ষরিত ১ জুলাই জালালাবাদ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। লিখিত অভিযোগে বলা হয়েছে ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময়ও শীলা গুলো কেউ নিতে সাহস করেনি, সে সময়ও শীলা গুলো রক্ষিত ছিল।
গ্রামবাসী দূঃখ প্রকাশ করে বলেন শীলা গুলো তাদের পূজার স্থান এবং দেশের প্রতœতাত্তি¡ক সম্পদ ছিল। এগুলো চুরি হওয়ায় অন্তরে আঘাত লেগেছে। শীলা গুলো উদ্ধারের জন্য চেষ্টা চালাতে প্রশাসনের প্রতি জোর দাবী জানান।
Related News
কানাইঘাটে চোরাইপণ্যবাহী পিকআপের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সীমান্তবর্তী সুনারতনপুঞ্জি গ্রামে পিকআপের চাকায় পিষ্টRead More
সিলেটে অবৈধভাবে পাথর উত্তোলনের অভিযোগে ২০ মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে অবৈধভাবে মাটি কেটে পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছেRead More



Comments are Closed