সিলেটে ১৭৪টি শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ ঘোষণা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: গত কয়েকদিনের টানা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে সৃষ্ট বন্যা পরিস্থিতি অবনতির ফলে সিলেটের ছয়টি উপজেলার ১৭৪টি শিক্ষাপ্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের জন্য পাঠদান বন্ধ ঘোষণা করেছেন জেলা প্রশাসক রাহাত আনোয়ার।
রোববার দুপুরে বন্যা পরিস্থিতি মোকাবেলায় নিজের কার্যালয়ে ডাকা জরুরি বৈঠকে এ সিদ্ধান্তের কথা জানান তিনি।
রাহাত আনোয়ার জানান, পাহাড়ি ঢলে সিলেটের সুরমা ও কুশিয়ারা নদীর পানি বেড়ে জেলার জকিগঞ্জ, বিয়ানীবাজার, গোলাপগঞ্জ, ফেঞ্চুগঞ্জ, ওসমানীনগর ও বালাগঞ্জ উপজেলার সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
তিনি জানান, বিদ্যালয়ে পানি উঠে যাওয়ায় এ সব এলাকার ১৬১টি প্রাথমিক বিদ্যালয় ও ১৩টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া বন্যা কবলিত এলাকায় মেডিক্যাল ক্যাম্প স্থাপন করা হয়েছে।
তিনি আরো জানান, মন্ত্রণালয় থেকে বন্যা কবলিত এলাকায় সব ধরনের সুযোগ সুবিধা এবং নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশনা প্রদান করা হয়েছে। পাশাপাশি ত্রাণ সামগ্রী ইতিমধ্যে পৌঁছে দেওয়া হয়েছে। এসব এলাকায় ছয়টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। আশ্রয় কেন্দ্রগুলোতে ৮৯টি পরিবার আশ্রয় নিয়েছে।
বৈঠকে উপস্থিত ছিলেন সিলেটের বিভিন্ন উপজেলার প্রধান নির্বাহী কর্মকর্তাসহ প্রশাসনের কর্মকর্তারা।
Related News
কোম্পানীগঞ্জে ৮৬ লাখ টাকার ভারতীয় ওষুধ-পণ্য জব্দ, আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পুলিশের পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য ও বিভিন্নRead More
কানাইঘাটে চোরাইপণ্যবাহী পিকআপের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সীমান্তবর্তী সুনারতনপুঞ্জি গ্রামে পিকআপের চাকায় পিষ্টRead More



Comments are Closed