বেতন বাড়ানো হয়েছে দুর্নীতি বন্ধ করুন: প্রধানমন্ত্রী
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সকল সরকারি কর্মকর্তা-কর্মচারীর বেতন বাড়ানো হয়েছে উল্লেখ করে তাদের দুর্নীতি বন্ধ করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ রোববার দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদের সম্মেলন কক্ষে সচিবদের সঙ্গে এক বৈঠকে এ নির্দেশনা দেন তিনি।
এ সময় বৈঠকে বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন। সচিবদের কাজের বিষয়ে নির্দেশনা দিতে ও পর্যালোচনা করতে এ বৈঠকের আয়োজন করা হয়।
সচিবদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, উন্নয়ন কর্মসূচি এমনভাবে গ্রহণ করতে হবে যেন সর্বোচ্চ সংখ্যক মানুষ উপকৃত হয়।
গ্রাম উন্নয়নের ওপর জোর দিতে হবে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘কর্মসংস্থান তৈরি করতে হবে। যাতে গ্রামের মানুষ কাজের খোঁজে শহরে না আসে। শহরের ওপর জনসংখ্যার চাপ যাতে না বাড়ে, সে ব্যবস্থা নিতে হবে।’
দুর্নীতির বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, দুর্নীতির বিষয়ে সরকারের দৃঢ় অবস্থান সুস্পষ্ট। দুর্নীতি দমন কমিশনকে আরো শক্তিশালী ও কার্যকর করার জন্য দুর্নীতি দমন কমিশন আইন সংশোধন করা হয়েছে। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন ১২৩ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। কর্মজীবী নারীদের মাতৃত্বকালীন ছুটি ছয় মাস করা হয়েছে। সরকারি কর্মচারীদের অবসর গ্রহণের বয়সসীমা ৫৯ করা হয়েছে। মুক্তিযোদ্ধা কর্মচারীদের অবসর গ্রহণের বয়সসীমা ৬০ করা হয়েছে। এই সুযোগ-সুবিধার পর কর্মচারীদের দুর্নীতি বন্ধ করতে হবে।
Related News
৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ আহরণ নিষিদ্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: প্রধান প্রজনন মৌসুমে ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে আগামী ৮ থেকে ২৯ অক্টোবরRead More
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More



Comments are Closed