বিএনপি নেতার উদ্যোগে বিয়ানীবাজারে ত্রাণ বিতরণ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির সদস্য আবুল কাহের চৌধুরী শামীমের উদ্যোগে বিয়ানীবাজার উপজেলার দুবাগ ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার (২ জুলাই) দুবাগ বাজারে এ ত্রাণসামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাজিম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সহ সভাপতি ও বিয়ানীবাজার থানা বিএনপির সভাপতি নাজমূল হোসেন পুতুল।
প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ কোষাধ্যক্ষ এড. আহমদ রেজা।
অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন জেলা উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুশ শুক্কুর, থানা বিএনপির সাধারণ সম্পাদক সিদ্দিক আহমদ, সিলেট জেলা বিএনপির সদস্য আতাউর রহমান, মো. হারুনুর রশিদ, মাসুক আহমদ, ইউনিয়ন বিএনপির সহ সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, ইউনিয়ন বিএনপির সহ সভাপতি আব্দুল কুদ্দুছ, প্রচার সম্পাদক কামাল আহমদ, পৌর যুবদলের সাধারণ সম্পাদক নজমূল হোসেন, সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আলী আহমদ আলম, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সেলিম আহমদ, ইউনিয়ন যুবদলের সভাপতি কায়ছার আহমদ কানন, সাধারণ সম্পাদক জামিল আহমদ চৌধুরী, কলেজ ছাত্রদলের সভাপতি আলম আহমদ, আবুল কালাম, এনাম, আব্দুল মতিন, হিন্দু বৌদ্ধ খ্রিষ্ঠান কল্যাণের সভাপতি বাবু লাল দে, সাধারণ সম্পাদক অনুপ দে প্রমুখ।
ত্রাণ বিতরণী অনুষ্ঠানে বক্তারা বলেন, দুর্গত এলাকায় সরকারের ত্রাণ তৎপরতা তেমন লক্ষ্য করা যায়নি। যা হচ্ছে শুধু কাগজে, বাস্তব চিত্র ভিন্ন। প্রকৃত ক্ষতিগ্রস্থ কৃষকদের কাছে সরকারের ত্রাণ এখনও পৌঁছায়নি। তবে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক দলগুলো বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ করছেন। গরীবদের পাশে দাড়ানোর জন্য সরকার ও বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানানো হয়। পাশাপাশি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের উপর হামলার তীব্র নিন্দা জানান।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed