হাঁসের ডিমের ভিতরে মানুষের মাথা সদৃশ্য আকৃতি!
মো. আবুল কাশেম, বিশ্বনাথ প্রতিনিধি: বিশ্বনাথে হাঁসের ডিমের ভিতরে মানুষের মাথা সদৃশ্য আকৃতি নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উপজেলার রামপাশা ইউনিয়নের রামপাশা কোনাপাড়া গ্রামের লয়লুছ মিয়ার বাড়িতে এ ঘটনাটি ঘটে। মাথা সদৃশ্য আকৃতির এই বিষয়টিকে অনেকেই অলৌকিক আখ্যা দিয়েছেন।
এদিকে, খবর পেয়ে শনিবার দিবাগত রাত থেকে ডিমটি দেখতে শত শত মানুষ ঐ বাড়িতে ভিড় জমালে হিমশিম খেতে হয় বাড়ির লোকজনকে। এরপর রোববার সকাল ১১টায় স্থানীয় ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট আলমগীর উপস্থিত হয়ে ডিমটি নদীতে ফেলে দিতে পরামর্শ দিলে পরিবারের লোকজন ডিমটি নদীতে ফেলে দেন। ফলে মানুষের উপচেপড়া ভীর কমে আসে।
জানা গেছে, কোনাপাড়া গ্রামের লয়লুছ মিয়া শনিবার বিকেলে বাড়ির পাশ্ববর্তি দোকান থেকে হাঁসের ৫টি ডিম ক্রয় করে বাড়ি নিয়ে আসেন। শনিবার রাতে দুটি ডিম লয়লুছ মিয়ার স্ত্রী রুকসানা বেগম সিদ্ধ দিলে একটি ডিম তার স্বামী খেয়ে ফেলেন, অপর সিদ্ধ ডিমের খোসা ছাড়াতে গিয়ে তার হাতে একটু শক্ত শক্ত মনে হয় এবং খোসা ছাড়ানোর পর তিনি দেখতে পান ডিমের মধ্যে মানুষের মাথা সদৃশ্য আকৃতি ভেসে উঠছে। এসময় তিনি ডিমটি না খেয়ে তার স্বামীকে ডিমটি দেখান। বিষয়টি মুহুর্তের মধ্যে গ্রামে ছড়িয়ে পড়ে এবং ফেইসবুকের মাধ্যমে এলাকার সর্বত্র ছড়িয়ে পড়লে শনিবার রাত থেকে শত শত মানুষ ঐ বাড়িতে ভিড় জমান। রোববার সকালে ১১টায় ডিমটি বাড়ির পাশ্ববর্তি নদীতে ফেলে দেওয়া হয়েছে বলে লয়লুছ মিয়া জানান।
এব্যাপারে ঘটনার সত্যতা নিশ্চিত করে ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট আলমগীর বলেন, শত শত লোকজন ঐ বাড়িতে ভিড় করছেন। যত সময় যাচ্ছে মানুষের উপস্থিতি বাড়ছে, ফলে হিমশিম খেতে হয় পরিবারের লোকজনকে। তাই আমি ঐ পরিবারকে পরামর্শ দিয়েছি ডিমটি নদীতে ফেলে দিতে।
উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ নজরুল ইসলাম বলেন, মনে হচ্ছে এটি একটি অলৌকিক ঘটনা। আল্লাহ মানুষকে তার নিদর্শন দেখাচ্ছেন। ফলে বিভিন্ন সময়ে এধরনের ঘটনা শুনা যায়।
Related News
কোম্পানীগঞ্জে ৮৬ লাখ টাকার ভারতীয় ওষুধ-পণ্য জব্দ, আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পুলিশের পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য ও বিভিন্নRead More
কানাইঘাটে চোরাইপণ্যবাহী পিকআপের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সীমান্তবর্তী সুনারতনপুঞ্জি গ্রামে পিকআপের চাকায় পিষ্টRead More



Comments are Closed