Main Menu

সিলেটে মৃদু ভূমিকম্প অনুভূত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীতে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। কয়েক সেকেন্ড স্থায়ীত্বের কম্পনে কেঁপে ওঠে বাড়িঘর।
রবিবার সকাল ১১টা ২৭ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা কত ছিলো তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
সিলেট ভূমিকম্প অফিসের টেলিপ্রিন্টার অপারেটর ইসলাম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৭ এবং এর উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ৪৩৬ কিলোমিটার দূরবর্তী ভারত ও মায়ানমার সীমান্ত এলাকায়।
তবে নগরীর বেশিরভাগ মানুষই ভূমিকম্প অনুধাবন করতে পারেননি। ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

 

 

 

Share





Related News

Comments are Closed