গোলাপগঞ্জে বন্যায় তলিয়ে গেছে অর্ধশত বিদ্যালয়, পাঠদান বন্ধ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: রোজা ও ঈদের দীর্ঘ ছুটি শেষে ১ জুলাই শনিবার দেশের সকল বিদ্যালয়ে পাঠদান শুরু হয়েছে। তবে ব্যতিক্রম সিলেটের গোলাপগঞ্জ উপজেলা প্রায় অর্ধ শতাধিক বিদ্যালয়। বন্যায় স্কুল ভবনের ভেতরে পানি ঢুকে পড়ায় শনিবার এসব বিদ্যালয়ে পাঠদান সম্ভব হয়নি। পানি নামার পূর্ব পর্যন্ত পাঠদান বন্ধ থাকবে বলে জানিয়েছেন সংশ্লিস্টরা। দীর্ঘ ছুটির শেষে শিক্ষ কার্যক্রম শুরু করতে না পারায় শিক্ষার্থীরা ক্ষতির মুখে পরবে বলে আশঙ্কা তাদের।
গত কয়েকদিনের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে পাহাড়ি ঢলে সিলেটের ৬টি উপজেলার বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে বন্যা। এতে বিস্তীর্ণ জনপদ তলিয়ে যাওয়ার পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ঢুকে পড়েছে পানি। বন্যার পানিতে গোলাপগঞ্জ উপজেলার অর্ধশতাধিক প্রাথমিক বিদ্যালয় তলিয়ে গেছে।
শনিবার এসব বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত হলেও শিক্ষার্থীরা বন্যার কারণে উপস্থিত হতে পারেনি। উপজেলার অধিকাংশ বিদ্যালয়ের শ্রেণি কক্ষ হাঁটু পানিতে নিমজ্জিত।
বাদেপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, বিদ্যালয়ে পানি মাঠে, শ্রেণি কক্ষে পানি থাকায় শিশুরা বিদ্যালয়ে আসতে চায় না। এছাড়া বিদ্যালয়গুলোর বাথরুম ও টিউবওয়েল পানিতে নিমজ্জিত হওয়ায় বিশুদ্ধ পানির অভাব দেখা দিয়েছে।
মীরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসির সদস্য মঈন উদ্দিন জানান বন্যার কারণে বিদ্যালয়ে পাঠদান বন্ধ রয়েছে।
গোলাপগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা চিন্তাহরণ দাস জানান বন্যার সময়ে বিদ্যালয় পরিচালনা কমিটি চাইলে বিদ্যালয় বন্ধ রাখতে রাখতে পারে। তবে সরকারি কোন নির্দেশনা নেই।
গোলাপগঞ্জ উপজেলা বন্যায় ক্ষতিগ্রস্ত বিদ্যালয় গুলো হচ্ছে, বাদেপাশা ইউনিয়নের খাগাইল সরকারী প্রাথমিক বিদ্যালয়, আমকোনা-২ সরকারী প্রাথমিক বিদ্যালয়, নোয়াই-২ সরকারী প্রাথমিক বিদ্যালয়, মোল্লারচক সরকারী প্রাথমিক বিদ্যালয়, ছয়ঘরী সরকারী প্রাথমিক বিদ্যালয়, বাগলা দক্ষিনপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, সুপাটেক-১ সরকারী প্রাথমিক বিদ্যালয়, সুপাটেক-২ সরকারী প্রাথমিক বিদ্যালয়, বাদেপাশা সরকারী প্রাথমিক বিদ্যালয়, ডেপুটিবাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়, শরীফগঞ্জ ইউনিয়নের কালীকৃষ্ণপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, ইসলামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, নুরজাহানপুর-১ সরকারী প্রাথমিক বিদ্যালয়, নুরজাহানপুর-২ সরকারী প্রাথমিক বিদ্যালয়, রাংজিওল সরকারী প্রাথমিক বিদ্যালয়, মেহেরপুর-১ সরকারী প্রাথমিক বিদ্যালয়, পনাইরচক সরকারী প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ পনাইরচক সরকারী প্রাথমিক বিদ্যালয়, কদুপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম খাটকাই সরকারী প্রাথমিক বিদ্যালয়, বুধবারীবাজার ইউনিয়নের কে.কে সরকারী প্রাথমিক বিদ্যালয়, হাজীপুর-২ সরকারী প্রাথমিক বিদ্যালয়, কালিজুরি সরকারী প্রাথমিক বিদ্যালয়, ভাদেশ্বর ইউনিয়নের হাওরতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়, ফতেহপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, মীরগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়, শাহ আব্দুল্লাহ সরকারী প্রাথমিক বিদ্যালয়, কাউয়াটিকি সরকারী প্রাথমিক বিদ্যালয়, গোয়াসপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, আচিনা সরকারী প্রাথমিক বিদ্যালয়, মেহেরপুর-২ সরকারী প্রাথমিক বিদ্যালয়, শেখপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, নিয়াগুল সরকারী প্রাথমিক বিদ্যালয়, কলাশহর সরকারী প্রাথমিক বিদ্যালয়, ঢাকাদক্ষিণ ইউনিয়নের দক্ষিণ সুনামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, ইসলামপুর মোতাহার আলী সরকারী প্রাথমিক বিদ্যালয় সরকারী প্রাথমিক বিদ্যালয়, আমুড়া ইউনিয়নের শিকপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, উপর ঘাগুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, বাঘা ইউনিয়নের পালানডুলি সরকারী প্রাথমিক বিদ্যালয়, হাজি জহির উদ্দিন সরকারী প্রাথমিক বিদ্যালয়, রামগঞ্জ কালাকোনা সরকারী প্রাথমিক বিদ্যালয়।
Related News
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More



Comments are Closed