Main Menu

হোটেলে অসামাজিকতায় ৪০ তরুণ-তরুণী আটক

বৈশাখী নিউজ ডেস্ক: অসামাজিক কার্যকলাপের অভিযোগে টঙ্গীর কয়েকটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ৪০ জন তরুণ-তরুণীকে আটক করেছে পুলিশ।

বুধবার রাত ৮টার দিকে টংগীর আবাসিক হোটেল বন্ধু, সুন্দরবন, অনামিকাসহ কয়েকটি হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

জানা যায়, অভিযান পরিচালনার সময় খদ্দের, পতিতা, দালালরা দু’তলা, তিন তলা থেকে লাফ দিয়ে পাশের বাড়ির টিনের চালে পড়ে পালানোর চেষ্টা করে। এসময় এলাকার সাধারণ জনগণ তাদের ধরে উত্তম-মাধ্যম ও নাকে খত দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে।

টঙ্গী মডেল থানার ওসি (তদন্ত) মো. হাসানুজ্জামান জানান, ঈদের ছুটিতে মহানগরীর টঙ্গীর আবাসিক হোটেলগুলোতে অসামাজিক কার্যকলাপ চলছে এমন খবরের ভিত্তিতে বুধবার রাতে ওই এলাকায় বিভিন্ন আবাসিক হোটেলে অভিযান চালানো হয়। এসময় ওই তরুণ-তরুণীদের আটক করা হয়।

বৃহস্পতিবার তাদের গাজীপুর আদালতে পাঠানো হয়।

Share





Related News

Comments are Closed