সিলেট অঞ্চলে ভাইরাসজনিত জ্বরের প্রকোপ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে ভাইরাসজনিত জ্বর (ভাইরাল ফিভার) এর প্রকোপ দেখা দিয়েছে। এতে সবচাইতে বেশী আক্রান্ত হচ্ছে শিশুরা। শিশুদের পাশাপাশি বড়রাও বাদ যাচ্ছে না এ রোগের কবল থেকে। ঈদের ছুটির কারণে অনেকে হাসপাতাল-ক্লিনিকে চিকিৎসক না পেয়ে ভোগান্তিতে পড়েছেন।
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, এ হাসপাতালে প্রতিদিনই ভাইরাল ফিভারে আক্রান্ত রোগীরা ভর্তি হচ্ছেন। হাসপাতালের আউটডোরে ঈদের দিন থেকে শুরু করে বৃহস্পতিবার পর্যন্ত প্রায় আড়াই শতাধিক রোগী ভাইরাল ফিভারে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে যাদের কাশি এবং শ্বাস কষ্ট রয়েছে তাদেরকে হাসপাতালে ভর্তি করা হচ্ছে।
চিকিৎসকদের মতে, তাপমাত্রার উঠা-নামা, গরম ঠান্ডা সর্বোপরি সিজনাল (ঋতু পরিবর্তনজনিত) কারণে এ রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এই জ্বর হলে শীত শীত ভাব, মাথা ব্যথা, শরীরে ও গিরায় ব্যথা, খাওয়ায় অরুচি, ক্লান্তি, দুর্বলতা, নাক দিয়ে পানি পড়া, চোখ দিয়ে পানি পড়া, চোখ লাল হওয়া, চুলকানি, কাশি, অস্থিরতা ও ঘুম কম হতে পারে। শিশুদের টাইপ বি ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের সংক্রমনে পেট ব্যাথা হতে পারে।
এ ধরণের রোগীদের প্রচুর পানি পান করা এবং বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। সিলেটের বিশিষ্ট শিশু রোগ বিশেষজ্ঞ ডা: আখলাক আহমদ জানান, তার চেম্বারে প্রতিদিন অসংখ্য শিশু ভাইরাল ফিভারে আক্রান্ত হয়ে ব্যবস্থাপত্র নিচ্ছে। তার মেয়েও ভাইরাল ফিভারে আক্রান্ত বলে জানান এই চিকিৎসক।
তাপমাত্রার উঠানামা এবং সিজনাল কারণে এটা হচ্ছে। সাধারণ রোগীদের প্যারাসিটামল, সর্দি থাকলে এন্টি হিস্টামিন খাওয়াতে হবে। পাশাপাশি বেশী কাশি এবং শ্বাস কষ্টসহ অন্য কোন ধরণের জটিলতা থাকলেও ওই রোগীকে হাসপাতালে ভর্তি করা উচিত বলেও উল্লেখ করেন তিনি।
Related News
সিলেটে ডেঙ্গুতে প্রাণ গেল বৃদ্ধার. নতুন আক্রান্ত ৯
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এক জনের মৃত্যু হয়েছে। মৃত ছলিমা বেগমRead More
ডেঙ্গুতে একদিনে ৭ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১৭১
বৈশাখী নিউজ ডেস্ক: সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৭ জনের মৃত্যুRead More



Comments are Closed