গোপালগঞ্জে বাস-মাইক্রো সংঘর্ষে নিহত ৬
বৈশাখী নিউজ ডেস্ক : গোপালগঞ্জে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ছয় জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে কাশিয়ানী উপজেলার গেড়াখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।
কাশিয়ানী থানার ওসি একেএম আলীনূর হোসেন জানান, ঢাকা- খুলনা মহাসড়কে গেড়াখোলায় ঢাকামুখি বাসের সাথে বাগেরহাটমুখি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে বাসটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিন জন নিহত হন।
“মাইক্রোবাসটি শাহজালাল বিমানবন্দর থেকে এক বিদেশফেরত যাত্রী নিয়ে বাগেরহাটের শরণখোলা যাচ্ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি।”
আহত অন্তত ১০ জনকে মকছেদপুর ও কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ আশপাশের হাসপাতালে পাঠানো হয়েছে বলে তিনি জানান।
Related News
প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
বৈশাখী নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা থেকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। মঙ্গলবারRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More



Comments are Closed