কুলাউড়ায় পিকআপ-অটোরিকশা সংঘর্ষে নিহত ১
মৌলভীবাজার সংবাদদাতা: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় পিকআপভ্যান ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নুরুন্নেছা (৭০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।
নিহত নুরুন্নেছা উপজেলার জয়চণ্ডি ইউনিয়নের দিলদারপুর এলাকার মৃত আব্দুর রহমানের স্ত্রী।
বৃহস্পতিবার দুপুর ১টার দিকে উপজেলার বরমচালের সিঙ্গুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দোহা এ তথ্য নিশ্চিত করেছেন।
« সংসদে ২০১৭-১৮ অর্থবছরের বাজেট পাস (Previous News)
(Next News) গোপালগঞ্জে বাস-মাইক্রো সংঘর্ষে নিহত ৬ »
Related News
কুলাউড়ায় সাপের কামড়ে মাদরাসাছাত্রীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় সাপের কামড়ে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থী উপজেলারRead More
মৌলভীবাজারে যুবদলের আহ্বায়ক বহিষ্কার
বৈশাখী নিউজ ডেস্ক: দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝাড়ুকেRead More



Comments are Closed