সিরাজগঞ্জে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪
বৈশাখী নিউজ ডেস্ক: সিরাজগঞ্জের রায়গঞ্জে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছে আরো ১৫ জন।
বৃহস্পতিবার (২৯ জুন) ভোরে রায়গঞ্জের ঢাকা-বগুড়া মহাসড়কের সলঙ্গা থানার রয়হাটিতে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক ভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে বলে পুলিশ সূত্রে যানা যায়।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জিলানি জানান, বৃহস্পতিবার ভোরে ঢাকা থেকে কুড়িগ্রামগামী ধানসিড়ি পরিবহনের একটি বাস রয়হাটি এলাকায় ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসে থাকা তিনজন এবং হাসপাতালে নেয়ার পথে বাসের এক যাত্রীসহ মোট চারজন মারা যান।
তিনি আরো জানান, আহতদের নিকটবর্তী হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। নিহতদের লাশ বর্তমানে থানায় এনে রাখা হয়েছে।
Related News
নরসিংদীর আড়িয়াল খাঁ নদ থেকে যুবকের বস্তাবন্ধি লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর রায়পুরা উপজেলার ডৌকারচর ইউনিয়নের তেলিপাড়া বিদ্যালয়ের পূর্ব পাশে অবস্থিত আড়িয়াল খাঁRead More
আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত ৫০, ২৬ কারখানায় ছুটি
বৈশাখী নিউজ ডেস্ক: আশুলিয়ায় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, ব্ল্যাকলিস্টিং বন্ধসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভRead More



Comments are Closed