Main Menu

নগ্ন ছবিতে সাড়া ফেললেন সেরেনা

ক্রীড়া ডেস্ক: প্রসিদ্ধ ভ্যানিটি ফেয়ার সাময়িকীর আগস্ট সংখ্যাটির প্রচ্ছদে এসেছেন মার্কিন টেনিস তারকা সেরেনা উইলিয়ামস। তাঁর মধ্যে সন্তানসম্ভবা হবু মায়ের রূপটি স্পষ্ট। তবে গায়ে একরত্তি সুতোও নেই। বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, ভ্যানিটি ফেয়ার সাময়িকীর আগস্ট সংখ্যার প্রচ্ছদকন্যা হয়েছেন সেরেনা। সাময়িকীটির আগস্ট সংস্করণ আগামী ৭ জুলাই থেকে বাজারে পাওয়া যাবে।

৩৫ বছর বয়সী সেরেনার সঙ্গে গত ডিসেম্বরে বাগদান হয় রেডিটের সহপ্রতিষ্ঠাতা অ্যালেক্সিস ওহানিয়ানের। গত জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেনের আগে সন্তান ধারণ করেন সেরেনা। গর্ভে সন্তান নিয়েই জেতেন অস্ট্রেলিয়ান ওপেন।

অস্ট্রেলিয়ান ওপেন জয়ের পর হাঁটুর চোটের কথা বলে আর কোর্টে নামেননি উন্মুক্ত যুগে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লাম একক জেতা এই টেনিস তারকা।

তিনি টেনিসদুনিয়ার উজ্জ্বল তারকা। তার রেকর্ড ছোঁয়ার স্বপ্ন দেখেন টেনিস খেলোয়াড়রা। সারা বিশ্বে তার খ্যাতি আকাশচুম্বি। তাকে নিয়ে আলোচনার ফাঁকেও কিছু সমালোচনা হবে, সেটাই তো স্বাভাবিক। তবে সেসব তিনি একেবারেই গায়ে মাখেন না। কারণ নিজের প্রতিভার প্রতি তার সম্পূর্ণ আস্থা রয়েছে। সেই কারণেই তিনি হয়ে উঠতে পেরেছেন বিশ্বসেরা। সেই কারণেই সেরেনা উইলিয়ামস অনন্য। কোর্টে হোক বা কোর্টের বাইরে, তিনি সুপারহিট। এবার একেবারে অন্যরূপে ধরা দিলেন মার্কিন তারকা।

ভ্যানিটি ফেয়ার সাময়িকীকে সেরেনা জানিয়েছেন, কোর্টের পাশে অনুশীলনের একপর্যায়ে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। তার আগে গর্ভধারণের বিষয়টি বুঝতেই পারেননি। সেরেনা বলেন, তিনি কিছু বুঝতে না পারলেও তাঁর বন্ধু ধারণা করেছিলেন যে তিনি (সেরেনা) সম্ভবত অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন। সেরেনাকে পরীক্ষা করারও পরামর্শ দিয়েছিলেন তিনি।

পরে পরীক্ষায় ইতিবাচক ফল আসে। ফল দেখে বিস্মিত হন সেরেনা। তিনি বিশ্বাসই করতে পারছিলেন না। পরে বন্ধু জেসিকা পরীক্ষার একাধিক কিট কিনে আনেন। আর প্রতিবারই ইতিবাচক ফল আসে। ভ্যানিটি ফেয়ার সাময়িকীর নিবন্ধে অ্যালেক্সিস ও সেরেনা কীভাবে ২০১৫ সালে প্রেম শুরু করেন, তার বিবরণ আছে। গত ডিসেম্বরে ইতালির একটি হোটেলে সেরেনাকে বিয়ের প্রস্তাব দেন অ্যালেক্সিস। আর মজার ব্যাপার হলো, এই হোটেলেই দুজন পরস্পরের সঙ্গে প্রথম কথা বলেছিলেন।

ভারতের সংবাদ প্রতিদিন পত্রিকার খবরে বলা হয়েছে, শিগগির মা হতে চলেছেন সেরেনা। তার আগে একটি ম্যাগাজিনের জন্য নগ্ন ফটোশ্যুট করলেন অন্তঃসত্ত্বা সেরেনা। কভারের ‘নগ্ন’ সেরেনা ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছেন। ম্যাগাজিনে অলেক্সিস ওহানিয়ানের সঙ্গে নিজের প্রেমকাহিনির নানা মুহূর্তের কথা জানিয়েছেন তিনি। রয়েছে, চমকে দেওয়া কিছু তথ্যও।

সেরেনা বলেন, অস্ট্রেলিয়া ওপেনের কোর্টে নামার আগেই তিনি গর্ভবতী ছিলেন। কিন্তু কোনওভাবেই সেই গ্র্যান্ড স্লাম মিস করতে চাননি তিনি। তাই অন্তঃসত্ত্বা হওয়া সত্ত্বেও সব মনোযোগ ছিল খেতাব জয়ের দিকেই। বাকিটা তো সকলেরই জানা। ওপেন এরায় সর্বোচ্চ ২৩টি গ্র্যান্ড স্লামের মালকিন হয়ে গিয়েছিলেন তিনি। তবে এ বছর আর কোর্টে নামবেন না। পরের বছর ফের অস্ট্রেলিয়া ওপেন দিয়েই মরশুম শুরু করতে চান বিশ্বের সাবেক এক নম্বর তারকা।

২০১৫ সালে অলেক্সিসের সঙ্গে বাগদান পর্ব সারার কথা জানিয়েছিলেন ভক্তদের। তারপরই এপ্রিলে মা হতে চলার সুখবর দেন। মা তো হবেন। কিন্তু বিয়ের পিঁড়িতে বসবেন কবে? ম্যাগাজিনে সে খবরও জানিয়ে দিলেন। সন্তানের জন্ম দেওয়ার পর চলতি বছর শেষের দিকেই বিয়ে সেরে ফেলার ইচ্ছে সেরেনার। আর সন্তান? তাকে স্বাগত জানাতে কোনও বিশেষ পরিকল্পনা রয়েছে কি? এই প্রশ্নের উত্তরে একেবারে অন্যরকমভাবে উচ্ছ্বাস প্রকাশ করলেন তিনি। বললেন, ‘আমি তো বিশ্বাসই করতে পারি না আমি অন্তঃসত্ত্বা। তাই বাচ্চার জন্য আলাদা করে কিছু ভাবিনি।’

সম্প্রতি তাকে কটাক্ষ করে সাবেক টেনিস তারকা জন ম্যাকেনরো বলেছিলেন, হতে পারে সেরেনা মেয়েদের টেনিসে সর্বকালের সেরা। কিন্তু ছেলেদের সঙ্গে খেললে, তার র‌্যাঙ্কিং ৭০০ হতো। তার পাল্টা দিয়ে সেরেনা বলেন, ম্যাকেনরোর উচিত তাকে সম্মান করা। তারপরই টুইটারে নিজের নগ্ন পোজের ছবি পোস্ট করে ফের ভক্তদের নিজের দিকে আকর্ষণ করলেন মার্কিন কিংবদন্তি।

 

 

 

 

 

 

 

 

Share





Related News

Comments are Closed