প্রবীণ অভিনেতা নাজমুল হুদা বাচ্চু আর নেই
বিনোদন ডেস্ক: প্রবীণ অভিনেতা নাজমুল হুদা বাচ্চু চলে গেলেন না ফেরার দেশে। বুধবার ভোররাত ৪টা ২০ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী ও তিন কন্যা রেখে গেছেন।
এই অভিনেতার পারিবারিক সূত্র থেকে জানা গেছে, ঈদের দুদিন আগেও শ্যুটিং করেছেন তিনি। শ্যুটিং থেকে ফিরে জ্বরাক্রান্ত হন তিনি। একইসঙ্গে রক্তচাপ মাত্রাতিরিক্ত কমে যায় তার। যার ফলে ঈদের দিন দুপুরে তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর ২৭ জুন সকালে বাচ্চুর হার্টে সমস্যা ধরা পড়ে। কিন্তু সেই অনুযায়ী চিকিৎসা শুরুর আগেই দিবাগত রাতের শেষভাগে তিনি মারা যান।
আজ জোহর নামাজের পর গুলশানের আজাদ মসজিদে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। এরপর তাকে বনানী কবরস্থানে তার বাবার কবরের পাশে সমাহিত করা হবে বলে পারিবারিক সূত্র জানিয়েছে।
প্রবীণ এই অভিনেতাকে বিভিন্ন নাটক ও বিজ্ঞাপনে দেখা যেত। নাটক ও বিজ্ঞাপন ছাড়াও জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র বিভিন্ন পর্বে নিয়মিত দেখা গেছে নাজমুল হুদা বাচ্চুকে। প্রবীণ এ অভিনেতার উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে অজ্ঞাতনামা, রানওয়ে, চন্দ্রগ্রহণ, ডাক্তার বাড়ী, বিদ্রোহী পদ্মা, শ্রাবণ মেঘের দিন, শঙ্খনীল কারাগার, সূর্য দীঘল বাড়ী, দরিয়া পাড়ের দৌলতী, সারেং বৌ।
Related News
এমসি কলেজে ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি সোসাইটি’র যাত্রা শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মুরারি চাঁদ কলেজে (এমসি কলেজ) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতেRead More
নায়ক সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকী আজ
বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। অল্প সময়েরRead More



Comments are Closed