Main Menu

ঈদের ছুটি শেষ, আজ খুলছে অফিস

বৈশাখী নিউজ ডেস্ক: ঈদে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের তিন দিনের ছুটি শেস হয়েছে মঙ্গলবার। আজ বুধবার সরকারি অফিস আদালত ব্যাংক বিমা খুলবে। চাঁদ দেখা সাপেক্ষে ঈদের সরকারি ছুটি নির্ধারিত ছিলো ২৫,২৬ ও ২৭ জুন (রবি, সোম ও মঙ্গলবার)। শনিবার ২৫ জুন দেশে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় সরকারি নির্ধারিত ছুটির ব্যত্যয় ঘটেনি। তবে বুধ ও বৃহস্পতিবার এই দুইদিন অফিস করার পর আবার শুক্র ও শনিবার দুদিনের সাপ্তাহিক ছুটি রয়েছে। এ কারণে অনেকেই বুধ ও বৃহস্পতিবারের জন্য ছুটি নিয়েছেন। আবার কেউ কেউ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ‘ম্যানেজ’ করে গেছেন। তবে অফিসে যাদের উপস্থিতি অত্যাবশ্যক বুধবার অফিস খোলার দিনে তাদের ফিরতেই হবে।

জানা গেছে, আজ বুধবার সকাল ৯টায় প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়সহ সরকারি সব অফিস, ব্যাংক, বিমা খুলবে। তবে অতীতে দেখা গেছে, ঈদের ছুটি শেষে অফিস খোলার দিনে সরকারি-বেসরকারি কর্মকর্তাদের উপস্থিতি কম থাকে। ঈদ শেষ হলেও ঈদের শুভেচ্ছা বিনিময় ও কোলাকুলি থাকবে এদিনের মূল অনুষঙ্গ।
এদিকে, চলতি ১০ম সংসদের ষষ্ঠদশ অধিবেশন মুলতবি থাকার পর বুধবার আবারও শুরু হবে। তাই ঈদের ছুটিতে নিজ নিজ এলাকায় গিয়ে এলাকাবাসীর সঙ্গে সাক্ষাৎ করলেও সংসদ সদস্যদেরও এদিন ঢাকায় ফেরার তাড়া রয়েছে। ৩০ মে শুরু হওয়া এ অধিবেশন হচ্ছে চলতি বছরের বাজেট অধিবেশন। সংসদের জন্য এদিনটা গুরুত্বপূর্ণ। কারণ, আগামী ২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনা প্রায় শেষ। এদিন বিকাল চারটায় সংসদ অধিবেশন পুনরায় শুরু হওয়ার পর সাধারণ আলোচনায় অংশ নেবেন প্রধানমন্ত্রী ও সংসদ নেত্রী শেখ হাসিনা । তার দিক নির্দেশনামূলক বক্তৃতার ওপর ভিত্তি করেই চূড়ান্ত হবে নতুন বাজেট। প্রধানমন্ত্রীর ওই বক্তৃতার পরে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সমাপনী বক্তৃতা করবেন। তার বক্তৃতার পর এদিন অর্থবিল ২০১৭-১৮ পাস হবে। আর ২৯ জুন বৃহস্পতিবার পাস হবে ২০১৭-১৮ অর্থবছরের নতুন বাজেট।

 

Share





Related News

Comments are Closed