Main Menu

শাহী ঈদগাহ পরিদর্শনে সিসিক মেয়র

বৈশাখী নিউজ ২৪ ডটকম: ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ পরিদর্শন করেছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। শনিবার দুপুরে তিনি শাহী ঈদগাহ পরিদর্শন করেন। এসময় তার সাথে সিটি করপোরেশনের কাউন্সিলরগন উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে মেয়র বলেন, ঈদের জামাতের জন্য শাহী ঈদগাহর প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এবারও শাহী ঈদগাহে লাখো মুসল্লী ঈদের জামাতে অংশ নেবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
ঐতিহ্যবাহী শাহী ঈদগাহে সকাল ৯টায় সিলেটে ঈদুল ফিতরের প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

Share





Related News

Comments are Closed