ওসমানীনগরে পানিতে ডুবে গৃহবধুর মৃত্যু
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের ওসমানীনগরে পানিতে ডুবে রিছনা বেগম (২৭) নামের দুই সন্তানের জননী এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার সকাল দশটার দিকে উপজেলার সাদীপুর ইউপির সম্মানপুর গ্রামের নিজ পুকুরে রিছনা বেগমের লাশ পাওয়া যায়। মৃত রিছনা বেগম উপজেলার সাদীপুর ইউপির সম্মানপুর গ্রামের ময়না মিয়ার স্ত্রী। তার সাত বছরের একটি কন্যা ও তিন বছরের একটি ছেলে রযেছে।
পুলিশ ও রিছনা বেগমের পরিবার সূত্রে জানা যায়, শনিবার সকালে মৃগী রোগী রিছনা বেগম সম্মানপুরস্থ বাড়ির পুকুরে বাসন ধুইতে যান। এক পর্যায়ে মৃগী রোগ উঠলে রিছনা পানিতে পরে মারা যান। সকাল দশটার দিকে ময়না মিয়ার বড় বোন পুকুর ঘাটে প্লেইট ধুইতে গিয়ে পানিতে রিছনার মৃত দেহ ভাসতে দেখতে পান। বিষয়টি ওসমানীনগর থানা পুলিশকে জানালে দুপুর ২টার দিকে পুলিশ রিছনা বেগমের লাশ উদ্ধার করে।
ময়না মিয়ার বড় বোন ছুরেতুন বেগম বলেন, আমার ভাইয়ের বৌ রিছনা দীর্ঘ দিন থেকে মৃগী রোগে ভুগছিল। শনিবার সকালে সে পানিতে ডুবে মারা গেছে।
ওসমানীনগর থানার এস আই মুহবুর রহমান গৃহবধু রিছনা পানিতে ডুবে মারা যাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed