বিএনপি’র সদস্য সংগ্রহ অভিযান ১ জুলাই শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: দলের সদস্য সংগ্রহ ও নবায়নের জন্য দুই মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। শুক্রবার সকালে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।
তিনি জানান, আগামী ১ জুলাই থেকে শুরু এ কর্মসূচি ১ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।
রিজভী বলেন, প্রতিবছর দলের প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম পরিচালিত হয়। গত কয়েক বছর আন্দোলন-সংগ্রামের পরিপ্রেক্ষিতে উক্ত কার্যক্রম পরিচালনা হয়নি। আমরা সারা দেশের জেলা-মহানগর-থানা-পৌরসহ বিভিন্ন ইউনিটে বিএনপির প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ অভিযান চালাব আগামী ১ জুলাই থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত। দুই মাস বিএনপির উদ্যোগে এই কর্মসূচি চলবে।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed