বিয়ানীবাজারের গৃহকর্মীর লাশ উদ্ধার, আটক ১
বিয়ানীবাজার সংবাদদাতা: সিলেটের বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের কালাইউরা গ্রামের ইউপি সদস্য মুমিনুল ইসলাম রুমনের বাড়ি থেকে রেশম বেগম (৪৫) নামের এক গৃহপরিচারিকার লাশ উদ্ধার করা হয়েছে। তিনি উপজেলার শেওলা ইউনিয়নের দীঘলভাগ গ্রামের মৃত মন্তাজ আলীর মেয়ে। এঘটনায় ইউপি সদস্য মুমিনুল ইসলাম রুমনকে আটক করেছে পুলিশ।
জানা যায়, রেশম বেগম (৪৫) চার মাস পূর্বে কালাইউরার ইউপি সদস্য রুমনের বাড়িতে কাজে যোগ দেন। গত বৃহস্পতিবার মধ্য রাতে তার রহস্যজনক মৃত্যু হয়। নিহত মহিলার গায়ে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। দু’একটি আঘাত স্থানে পচন ধরার বিষয়টি নিশ্চিত করে পুলিশের দায়িত্বশীল কর্মকর্তারা। সহকারি পুলিশ সুপার (জকিগঞ্জ সার্কেল) মস্তাক আহমদ ঘটনাস্থলে লাশের সুরত হাল সম্পন্ন করেন।
বিয়ানীবাজার থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী বলেন, এ ঘটনায় মহিলার ভাই মৌখিক অভিযোগ দিয়েছেন। লাশের সুরত হাল সম্পন্ন করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মহিলার শরিরে আঘাতের চিহ্ন ও ঘা রয়েছে । এ ঘটনায় ইউপি সদস্য মুমিনুল ইসলাম রুমনকে আটক করা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed