Main Menu

জাউয়া বাজারে ইসলামি সাংস্কৃতিক ও ইফতার মাহফিল

ছাতক প্রতিনিধি : ছাতকে জাউয়া বাজার উপানুষ্ঠানিক কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে গত বুধবার বিকাল থেকে কারিগরি প্রশিক্ষণ কার্যালয়ে এক ইসলামি সাংস্কৃতিক ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইসলামি সাংস্কৃতিক ও ইফতার মাহফিলে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ক্বারী আবুল কালাম।
মোঃ নুর আলী’র সভাপতিত্বে ও ক্বারী জুনাইদ আহমদ’র পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাতক প্রেসক্লাব’র সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রনি, বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন আজর আলী স্মৃতি পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি মরমী কবি বাদল মেহেদী আশিক, হাফিজুর রহমান এ.টি.এস.আই জাউয়া বাজার ট্রাফিক। অনুষ্ঠানে নিজ কণ্ঠে হাম্দ, নাত্, গজল ও ইসলামি সঙ্গীত পরিবেশন করেন ছাতক উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আগত নবীন-প্রবীন কিশোর-কিশোরী কণ্ঠশিল্পিরা। এছাড়াও সাংস্কৃতিক অন্ষ্ঠুানে বক্তব্য রাখেন মোঃ নুরুজ্জামান, মতিউর রহমান খান, মাহফুজুর রহমান, মোঃ মুরর্শেদ আলম, মোঃ কমর উদ্দিন, জাহাঙ্গীর, আক্তার হোসেন, মারজানা বেগম, সুজেতা বেগম, লিপি বেগম, মারুফ আহদ সাফি, লোকমান হোসেন, মাহের বিন শফিক, হাসান আহমদ, সুয়েবুর রহমান, ফাহমিদা ইসলাম, পান্না বেগম, আয়েশা বেগম, সজল মিয়া, সিদ্দিকা বেগম, সুনিয়া বেগম, তানিয়া বেগম, মামুনুর রশিদ, আজহার উদ্দিন, জুয়েল আহমদ, সেলিনা বেগম প্রমূখ। সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন ক্বারী মাওঃ মোঃ কমর উদ্দিন।

 

Share





Related News

Comments are Closed