জগন্নাথপুর ও বানিয়াচংয়ে বজ্রপাতে নিহত ২
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সুনামগঞ্জের জগন্নাথপুরে বজ্রপাতে ১জন মারা গেছেন। সোমবার সকালে উপজেলার পঞ্চরা বিলে যাওয়ার পথে বজ্রপাতের এ ঘটনা ঘটে। নিহত সলিম উল্লাহ (৩৫) উপজেলার হিজলা গ্রামের আব্দুস সোবহানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে কাজের জন্য স্থানীয় পঞ্চরা বিলে যাওয়ার পথে আচমকা বজ্রপাত শুরু হলে সলিম উল্লাহ পানিতে পড়ে যান। অনেক খোঁজাখুজির পর সলিম উল্লা’কে মুমুর্ষ অবস্থায় পাওয়া যায়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, একইদিন সকাল ৭টার দিকে হবিগঞ্জের বানিয়াচংয়ে বজ্রপাতে এক ব্যক্তি নিহত হয়েছেন। উপজেলার বুড়ুঙ্গি হাওরে বজ্রপাতের এ ঘটনা ঘটে। বজ্রপাতে নিহত অাবু ইউসুফ (৪০) উপজেলার চমকপুর গ্রামের সরাইল্লা হাটির মৃত অাবদুস সামাদ মিয়ার পুত্র।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাত ৩টার দিকে সেহরি খেয়ে ইউসুফ পার্শবর্তী বুড়ুঙ্গি হাওরে মাছ ধরতে যান। সকাল ৭টার দিকে হঠাৎ বজ্রপাতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। খবর পেয়ে পরিবারেরর লোকজন ও স্বজনরা গিয়ে তাকে মৃত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখেন।
Related News
সুনামগঞ্জ হাসপাতালে চালু হচ্ছে ১০ শয্যার ডায়ালাইসিস সেন্টার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের কিডনি রোগীদের দীর্ঘদিনের ভোগান্তি কমাতে ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে চালু হচ্ছেRead More
সুনামগঞ্জে মেয়ের বাড়ি বেড়াতে গিয়ে খুন হলেন মা
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি গ্রামে মেয়ের বাড়িতে বেড়াতে এসে গলা কাটা অবস্থায়Read More



Comments are Closed