ধর্ষণের পর হত্যা: ৫ জনের মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: চাঁপাইনবাগঞ্জে ধর্ষণ ও হত্যা মামলায় পাঁচজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ জিয়াউর রহমান সোমবার এ রায় দেন। একই সঙ্গে দণ্ডিতদের প্রত্যেককে এক লাখ টাকা অর্থদণ্ডও করা হয়েছে।
দণ্ডিতরা হলেন শিবগঞ্জ উপজেলার ছুট আইড়ামারি গ্রামের কয়েশ আলীর ছেলে জীবন ওরফে বাবু (২০), কালিগঞ্জের রহিম মৌলভীর টোলার বেলালের ছেলে মো. কেতাব (৩৫), ফকির মহাম্মদ ক্যাপড়া টোলার নুরুল ইসলাম ডাক্তার (৩০), আলমগীর হোসেন (৩৬) ও জেনারুল ডাক্তার (৩৫)।
মামলার বিবরণে জানা যায়, বাখর আলী বিশ্বনাথপুর গ্রামের ফজলুর ছেলে রোজবুলের সঙ্গে শিবগঞ্জের সাতরশিয়া গ্রামের আইনাল হকের মেয়ে মুনিরা বেগমের (২২) বিয়ে হয়। কিন্তু স্বামী জেলার বাইরে কর্মস্থলে থাকার সুযোগে আসামি জীবন বাবুর সঙ্গে মুনিরার সম্পর্ক গড়ে ওঠে।
এ সম্পর্কের জেরে ২০১৪ সালের ২০ এপ্রিল রাত সাড়ে ১০টার দিকে স্বামীর বাড়ি থেকে মুনিরাকে আসামি জীবন বাবু কৌশলে একই এলাকার ছুট আইড়ামারি গ্রামের একটি ভুট্টা ক্ষেতে নিয়ে যায়। সেখানে অন্য আসামিরাসহ তাকে পালাক্রমে ধর্ষণ করে এবং পরে হত্যা করে লাশ ঘটনাস্থলে ফেলে রেখে যায়।
পরদিন ২১ এপ্রিল মুনিরার লাশ উদ্ধার করে পুলিশ। ওইদিনই মুনিরার মা সুলেখা বেগম বাদী হয়ে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
Related News
রামিসা ধর্ষণ-হত্যা মামলায় সোহেলের মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী খালাস
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছর বয়সী রামিসাকে ধর্ষণের পর হত্যার মামলায় সোহেলRead More
সারাদেশের সব অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশে পরিচালিত সব অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে অবৈধRead More



Comments are Closed