Main Menu

সিলেট মহানগর জাপার ইফতার মাহফিল

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট মহানগর জাতীয় পার্টির ইফতার মাহফিল সোমবার নগরীর একটি কমিউনিটি সেন্টারে সম্পন্ন হয়েছে। ইফতারপূর্ব আলোচনাসভায় সভাপতিত্ব করেন সিলেট মহানগর জাপার সভাপতি, সিলেট-২ আসনের সংসদ সদস্য ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া।
মহানগরের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল হাই কাইয়ূমের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট গিয়াস উদ্দিন আহমেদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক এমপি সরফ উদ্দিন খছরু, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ লালা, জাতীয় পার্টির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ সিদ্দিকী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান সাব্বির আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমির ও জেলার সভাপতি মাওলানা রেজাউল করিম জালালী, মহানগরের সাধারণ সম্পাদক মাওলানা এমরান আহমদ, সিলেট জেলা পরিষদের সদস্য সহল আল রাজী চৌধুরী ও আশিক মিয়া। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা জাপার যুগ্ম আহŸায়ক আব্দুল মালেক খান, অ্যাডভোকেট আব্দুর রহমান চৌধুরী, ইমাম সমিতির সভাপতি মাওলানা হাবিব আহমদ শিহাব, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলার সজসভাপতি জাহিদ উদ্দিন চৌধুরী, সিলেট মহানগরের সমাজ কল্যাণ সম্পাদক আব্দুল কাইয়ুম, সাংগঠনিক সম্পাদক মাওলানা রশিদ আহমদ, জেলা আইনজীবী সমিতির যুগ্ম সম্পাদক আকমল খান, ইসলামী ঐক্যজোপ নেতা মাওলানা জহুরুল হক, সিলেট মহানগর খেলাফত মজলিসের সহসভাপতি আব্দুর রহমান তাপাদার, জাপা নেতা, সুফি মাহমুদ, মখবুল হোসেন, শিতাব আলী, সুমন আহমদ সুনন, মহানগর জাতীয় যুব সংহতির সভাপতি সুফিয়ান খান, ছাত্র সমাজের কেন্দ্রীয় সহসভাপতি হেলাল উদ্দিন তালুকদার, মহানগর জাপা নেতা, মুরাদ আহমদ শাহীন, সেবুল আহমদ, আব্দুল হান্নান, নূর মিয়া, আব্দুল কাদির রানা, মহানগর ছাত্র সমাজের সভাপতি আফজাল হোএসন মান্না, সাধারণ সম্পাদক জাহিদ কামাল ।
ইফতার ও দুআ মাহফিলে জাতীয় পার্টি জেলা, উপজেলা, পৌরসভা এবং বিভিন্ন ইউনিয়নের কয়েকশ নেতাকর্মী উপস্থিত ছিলেন।
ইফতারপূর্ব দুআ মাহফিলে দেশের শান্তি সমৃদ্ধি-উন্নয়ন এবং জাতীয় পার্টির চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত পরিচালনা করেন জেলা জাপার যুগ্ম আহŸায়ক মুফতি অ্যাডভোকেট আব্দুর রহমান চৌধুরী। বিজ্ঞপ্তি

 

Share





Related News

Comments are Closed