বজ্রপাতে তিন জেলায় ১০ জনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: বজ্রপাতে ফরিদপুর, মাগুরা ও ঝালকাঠিতে ১০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও তিনজন।
সোমবার দুপুর থেকে বিকাল পর্যন্ত ফরিদপুরে সাতজন, মাগুরায় দুইজন ও ঝালকাঠিতে একজনের মৃত্যু হয়।
ফরিদপুরের সালথায় বজ্রপাতে মা-ছেলেসহ তিনজন, চরভদ্রাসনে দুইজন ও বোয়ালমারীতে দুইজনের মৃত্যু হয়েছে।
এরা হলেন- সালথা উপজেলার ভাবুকদিয়া গ্রামের গৃহবধূ হেলেনা বেগম, তার ছেলে হেলাল এবং একই এলাকার মো. মিলন, বোয়ালমারী উপজেলার দুর্গাপুর গ্রামের আওয়াল ফকির ও ফরহাদ শেখ এবং কুষ্টিয়ার কাবুল।
সালথা থানার পরিদর্শক (তদন্ত) মো. ফায়েকুজ্জামান জানান, সোমবার সকালে বজ্রপাতে ভাবুকদিয়া গ্রামের গৃহবধূ হেলেনা বেগম ও তার শিশুপুত্র হেলাল মারা যায়। এছাড়া মাঠে কাজ করার সময় বজ্রপাতে মিলনের মৃত্যু হয়।
মাঠে কাজ করার সময় বজ্রপাতে মাগুরা সদর উপজেলার নালিয়ারডাঙ্গী ও মঘি গ্রামে দুই কৃষকের মৃত্যু হয়েছে।
এরা হলেন- নালিয়াডাঙ্গী গ্রামের কলমদী বিশ্বাস (৪৮) ও মঘি গ্রামের আহাদ শেখ (৫০)।
মাগুরা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক সুশান্ত বিশ্বাস জানান, বজ্রপাতে আহত দুই কৃষককে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঝালকাঠি সদর উপজেলার নবগ্রাম গ্রামে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে।
নিহত জাকির হোসেন আকন সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের নবগ্রাম গ্রামের গের আলীর ছেলে। তিনি কৃষি কাজ করে জীবিকা চালাতেন।
Related News
নরসিংদীর দূর্গম চরাঞ্চলে টেটাযুদ্ধ, আহত কমপক্ষে ৬
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর সদর উপজেলার মাধবদী থানার চরদিঘলদী ইউনিয়নের জিতরামপুর ও টিটিরচর এলাকায় দুইRead More
ছাত্রদলের ৫ নেতা বহিষ্কার
বৈশাখী নিউজ ডেস্ক: সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে ঢাকা মহানগর পশ্চিম শাখা ছাত্রদলের পাঁচ নেতাকেRead More



Comments are Closed