Main Menu

বজ্রপাতে রেলওয়ে’র সিগন্যাল সিস্টেম বিকল

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে রোববার (১৮ জুন) বেলা আড়াইটায় বজ্রপাতে শমশেরনগর রেলওয়ে স্টেশনের অত্যাধুনিক সিগন্যাল সিস্টেম বিকল হয়ে যায়। আকস্মিকভাবে রেলওয়ে স্টেশনের সিগন্যাল সিস্টেম বিকল হলে রোববার বিকাল থেকে স্বাভাবিক ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে।
শমশেরনগর রেলওয়ে স্টেশন মাস্টার কবির আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পর থেকে বিশেষ কাগুজে ব্যবস্থায় লাইন ক্লিয়ার দিয়ে ট্রেন চলাচল করতে হচ্ছে। সিগন্যাল সিস্টেমের প্রকৌশল বিভাগের কর্মকর্তারা এসে মেরামত না করা পর্যন্ত এ অবস্থায় ট্রেন চলাচল করাতে হবে বলেও স্টেশন মাস্টার জানান।

Share





Related News

Comments are Closed