Main Menu

মাদারীপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩

বৈশাখী নিউজ ডেস্ক: মাদারীপুরের রাজৈরে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।

আজ রোববার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের কামালদি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে, তারা হলেন, শুভ ঘোষ (১৭) বগুড়ার সারিয়াকান্তি এলাকার ও জাকির হোসেনর (৪৫) বাড়ি বরিশাল জেলায়।

আহতদের পরিচয় এখনো সনাক্ত করা যায়নি। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাজৈর থানার ওসি কামরুল হাসান জানান, বরিশাল থেকে রংপুরগামী বিআরটিসির একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীতমুখি আমভর্তি একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে হতাহতের এ ঘটনা ঘটে।

 

 

 

Share





Related News

Comments are Closed