সাবেক রাষ্ট্রপতি আবদুর রহমানের স্ত্রীর ইন্তেকাল
বৈশাখী নিউজ ডেস্ক: সাবেক রাষ্ট্রপতি আবদুর রহমান বিশ্বাসের স্ত্রী হোসনে আরা রহমান শনিবার রাত সাড়ে ৮টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, মৃত্যুকালে মরহুমা হোসনে আরার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। হোসনে আরার মৃত্যুর সময় ইউনাইটেড হাসপাতালে তার শয্যা পাশে স্বামী আবদুর রহমান বিশ্বাস উপস্থিত ছিলেন।
মরহুমার মৃত্যুর খবর পেয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ হাসপাতালে যান।
শায়রুল জানান, হোসনে আরা রহমানের মৃত্যুতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গভীর শোক জানিয়েছেন। বিএনপি চেয়ারপারসন মরহুমার রূহের মাগফেরাত কামনা করেছেন এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীরও হোসনে আরা রহমানের মৃত্যুতে শোক জানিয়েছেন বলে জানান শায়রুল কবির।
Related News
নরসিংদীর দূর্গম চরাঞ্চলে টেটাযুদ্ধ, আহত কমপক্ষে ৬
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর সদর উপজেলার মাধবদী থানার চরদিঘলদী ইউনিয়নের জিতরামপুর ও টিটিরচর এলাকায় দুইRead More
ছাত্রদলের ৫ নেতা বহিষ্কার
বৈশাখী নিউজ ডেস্ক: সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে ঢাকা মহানগর পশ্চিম শাখা ছাত্রদলের পাঁচ নেতাকেRead More



Comments are Closed