সিলেটে স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সদর উপজেলার হাটখোলা ইউপির বাবুরাগাঁও নোয়াপাড়া গ্রামে ফাতেহা জান্নাত রিমা (১৪) নামের নবম শ্রেণীর এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের ধারণা রিমা আত্মহত্যা করেছে।
শুক্রবার সকাল ১১টার দিকে ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচানো অবস্থায় রিমার লাশ উদ্ধার করা হয়। রিমা নোয়াপাড়া গ্রামের প্রবাসী শফিকুল ইসলামের মেয়ে। সে বর্ডারগার্ড পাবলিক স্কুল এন্ড কলেজের নবম শ্রেণীর ছাত্রী।
পুলিশ সূত্রে জানা যায়- শুক্রবার সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে রুমের ভিতর ফ্যানের সাথে নিজের ওড়না পেঁচানো অবস্থায় রিমার ঝুলন্ত লাশ পাওয়া যায়। তবে কি কারণে রিমা আত্মহত্যা করেছে, তার প্রকৃত কারণ জানা যায়নি।
শিবেরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাতেন জানান- প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রিমা আত্মহত্যা করেছে। তবে কি কারণে সে আত্মহত্যা করেছে, তা এখনো জানা সম্ভব হয়নি। আমরা তদন্ত করছি। লাশ ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।
তবে রিমার মা দাবি করেছেন- সে মাঝে মধ্যে ভয় পেত। এছাড়া অন্য কোন কারণ তিনি জানাতে পারেননি।
Related News
জৈন্তাপুরে বালুবাহী ট্রাক থেকে সোয়া কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ, আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে বালুবাহী ট্রাকের বালুর নিচে কৌশলে লুকিয়ে পাচারের সময় বিপুল পরিমাণRead More
আজমিরীগঞ্জে অপহৃত কিশোরী সিলেটে উদ্ধার, গ্রেপ্তার ১
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের আজমিরীগঞ্জে অপহরণের প্রায় দুই মাস পর এক কিশোরীকে উদ্ধার করেছে স্পেশাল রেসপন্সRead More



Comments are Closed