পাহাড় ধ্বসে নিহতদের জন্য সিলেটে বিএনপির দোয়া মাহফিল
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বিএনপির কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে ও দেশের বিভিন্ন স্থানে পাহাড় ধ্বসে নিহতদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল করেছে সিলেট জেলা বিএনপি।
শুক্রবার বাদ জুমআ নগরীর দরগাহে হযরত শাহজালাল (র.) মাজার সংলগ্ন মসজিদ প্রাঙ্গনে উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে অনুষ্ঠিত মাহফিলে দেশের বিভিন্ন স্থানে পাহাড় ধ্বসে নিহতদের রুহের মাগফেরাত, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত, বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা, নিখোঁজ জননেতা এম ইলিয়াস আলী, ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার, জুনেদ আহমদ ও গাড়ী চালক আনসার আলী সহ গুম হওয়া সকল নেতাকর্মীদের সন্ধান কামনা ও দেশ জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেট জেলা বিএনপির সাধারন সম্পাদক আলী আহমদ, জেরা সহ-সভাপতি একেএম তারেক কালাম, মহানগর সহ-সভাপতি মুফতি নেহাল উদ্দীন, জেলা সিনিয়র যুগ্ম সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়সল, সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক লায়েছ আহমদ, ক্রীড়া বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন মানিক, সহ-সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সহ-দপ্তর সম্পাদক আব্দুল মালেক ও দিদার ইবনে তাহের লস্কর, সহ-প্রচার সম্পাদক বোরহান উদ্দিন, সহ-আইন বিষয়ক সম্পাদক আমিন উদ্দিন আহমদ, সহ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম, বিএনপি নেতা নাজির হোসেন, মনিরুল ইসলাম তুরন, গিয়াস মেম্বার, রফিকুল ইসলাম, জেলা ছাত্রদলের সহ-সভাপিত লিটন আহমদ, ছাত্রদল নেতা আলী আকবর, মোশতাক আহমদ, ইসলাম উদ্দিন, ফয়সল আহমদ টিপু, আবুল মহিম, জুয়েল আহমদ, মাসুম আহমদ, নুর মোহাম্মদ খান তাইফুর, হাসান আহমদ, মিজানুর রহমান মিজান, মাহবুবুল আলম সৌরভ, রুম্মন আহমদ রাজু, সাঈদুর রহমান বাবলু, রিপন আহমদ শাহরিয়ার. খালেদ আহমদ, ফরহাদ আহমদ, রিপন আহমদ, আবু সালেহ, ইয়াসিন ও ফাহিম প্রমুখ।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed