Main Menu

পাহাড় ধসে নিহতের সংখ্যা বেড়ে ৪৭

বৈশাখী নিউজ ডেস্ক : রাঙামাটি শহর ও বিভিন্ন উপজেলায় প্রবল বর্ষণের ফলে পাহাড় ধসে কমপক্ষে ৪৭ জন নিহত হয়েছেন।
রাঙামাটি সদরে দুই সেনা কর্মকর্তা ও দুই সেনাসদস্যসহ ২০ জন মারা যাবার খবর পাওয়া গেছে। বাকি ২৭ জন জেলার বিভিন্ন উপজেলায় পাহাড় ধসের ঘটনায় নিহত হন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান আজ মঙ্গলবার বিকেলে বাসসকে এই খবর নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাঙামাটি মানিকছড়ি সেনা ক্যাম্পের সামনে রাঙামাটি-চট্টগ্রাম প্রধান সড়ক যান চলাচল স্বাভাবিক করতে গিয়ে ক্যাম্পের পাহাড় ধসে চার সেনা সদস্যরা নিহত হয়েছেন। সকালে শহরের যুব উন্নয়ন, ভেদভেদী, শিমুলতলি, রাঙাপানিসহ বিভিন্ন এলাকা থেকে পাহাড় ধসের খবর আসতে থাকে। পরে রাঙামাটি শহরের বিভিন্ন এলাকা থেকে রাঙামাটি সদর হাসপাতালে হতাহতদের আনা হয়।
রাঙামাটি জেলার সিভিল সার্জন ডা. শহীদ তালুকদার বাসসকে জানান, সদর হাসপাতালে ১৭টি মৃতদেহ আছে। এর মধ্য ১৫জনকে মৃত্যু অবস্থায় আনা হয় এবং ২ জন চিকিৎসাধীন আবস্থায় মারা গেছে।

 

 

 

Share





Related News

Comments are Closed