Main Menu

স্বামী হত্যার বিচার দাবীতে স্ত্রীর সংবাদ সম্মেলন

ময়নুল হক, নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারীর ডিমলায় নুর ইসলাম ওরফে মোজাফফর হত্যার বিচারের দাবিতে সংবাদ সম্মলেন করেছেন নিহতের স্ত্রীসহ পরিবারের সদস্যরা।
শনিবার বিকেলে জেলা শহরের বড় মসজিদ সড়ক সংলগ্ন মিডিয়া হাউজে সংবাদ সম্মেলনের আয়োজন করেন তারা।
এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, নিহত নুর ইসলাম ওরফে মোজাফফরের স্ত্রী সাহিদা বেগম (৫৫) বড় মেয়ে রেশমা বেগম (৩৪) ছোট মেয়ে ঝড়না আকতার (২১) পুত্রবধু নিশা বেগমসহ (৩৪) আরও কয়েকজন।
নিহত নুর ইসলাম ওরফে মোজাফফর উপজেলার বালা পাড়া ইউনিয়নের দক্ষিন বালা পাড়া গ্রামের ফয়মুদ্দিন সরকারের ছেলে।
নিহতের স্ত্রী সাহিদা বেগম অভিযোগ করে বলেন, আমার স্বামীরা চার ভাই। এরা হলেন, জব্বার আলী (৬৫) দেলয়ার হোসেন (৫৫) ও হাফিজার রহমান (৪৫) এবং আমার স্বামী নিহত নুর ইসলাম ওরফে মোজাফফর (৪০)।
জমি সংক্রান্ত বিবাদের জের ধরে গত ৩০ মে সন্ধ্যায় আমার স্বামীকে বিবাদী জব্বার আলীর ছেলে মোকাতারুল ইসলাম (২২) সালিশ মিমাংসার কথা বলে বাড়ী থেকে ডেকে নিয়ে যায়। ওই রাতেই শ্বাসরোধে হত্যা করে বিদ্যুতের তারের সাথে জড়িয়ে রাখে।
আমরা এলাকায় অনেক খোঁজাখুজির পর ১ জুন সকালে বাড়ীর পাশে আমার স্বামীর লাশ খুঁজে পাই। পরে পুলিশ এসে লাশ উদ্বার করে থানায় নিয়ে যায়।
নিহতের স্ত্রী ডিমলা থানায় মামলা করতে গেলে থানা কর্তৃপক্ষ হত্যার মামলা না নিয়ে বলেন, এটি একটি অপমৃত্যুর মামলা হয়েছে (ইউডি) ।
বিচারের আশায় নিহতের পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় ধর্ণা দিয়ে ব্যর্থ হয়ে বাড়ী ফিরছেন।
ডিমলা থানার ওসি মোয়াজ্জেম হোসেন জানান, ঘটনা আমি শুনেছি, ময়না তদন্তের রিপোর্ট অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে নিহতের পরিবারের দাবি জব্বার আলীর লোকজন তাকে হত্যা করেছে।

Share





Related News

Comments are Closed