ওসমানীনগরে পৃথক সংঘর্ষে নিহত ১, আহত ১৫
ওসমানীনগর প্রতিনিধি: সিলেটের ওসমানীনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। নিহেতের নাম জবেদ আলী (৫০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ইফতারের পর উপজেলার দয়ামীর ইউণিয়নের বড় দিরারাই গ্রামে মোবাইল ফোনে কথা বলাকে কেন্দ্র করে কথাকাটাকাটির জের ধরে দুইপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে গুরুতর আহত জবেদ আলীকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়।
এদিকে একই দিন ইফতারের পরে মসজিদে শীতাতপ নিয়ন্ত্রক যন্ত্র (এসি) লাগানোকে কেন্দ্র করে উপজেলার উমরপুর ইউনিয়নের মান্দারুক গ্রামে দুই পক্ষের সংঘর্ষে হীরা মিয়া, আব্দুল জলিল, নুনু মিয়া, হুমায়ুন সহ অন্তত ১৫ জন আহত হয়েছে। গুরুতর আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসমানীনগর থানার ওসি মোহাম্মদ সহিদ উল্যা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed