Main Menu

সাতক্ষীরায় ছেলের হাতে পিতা খুন

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সদরে পিতা ছেলের কাছে পাওনা টাকা চাওয়ায় পিতা আকবর মিস্ত্রি (৬০) কে পিটিয়ে হত্যা করেছে ছেলে সালাম মিস্ত্রি। শনিবার রাতে পিতাকে পিটিয়ে আহত করার পর রোববার ভোরে তিনি মারা যান। ঘটনাটি ঘটেছে সাতক্ষীরা সদর উপজেলার হাজিপুর গ্রামে।

স্থানীয়রা জানান, শনিবার তারাবি নামাজের পর পিতা আকবর আলি ছেলে সালাম মিস্ত্রীর কাছে পাওনা টাকা চায়। এ সময় বাপ বেটার মধ্যে কথাকাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে ছেলে বাশের লাঠি দিয়ে পিতা আকবর মিস্ত্রীকে বেদম মারপিট করে আহত করে। রক্তাক্ত পিতাকে স্থানীয় ভাবে চিকিৎসা করানোর পর রোববার ভোরে তিনি মারা যান।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতল মর্গে প্রেরণ করা হয়েছে। ঘাতক ছেলে পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান ওসি।

Share





Related News

Comments are Closed