Main Menu

নবীগঞ্জে অটোরিকশার ধাক্কায় পাহারাদার নিহত

ছনি চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জ উপজেলার প্রাণকেন্দ্র আউশকান্দি ইউনিয়নের হীরাগঞ্জ বাজারে সিএনজি অটোরিকশার ধাক্কায় পাহারাদারের করুণ মৃত্যু হয়েছে । প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় বুধবার রাতে বাজার পাহারা দিচ্ছিলেন বৃদ্ধ সেরাগ আলী। আউশকান্দি হীরাগঞ্জ বাজারে দীর্ঘদিন ধরে রাতে বাজারের ভিতর দিয়ে যানবাহন চলাচল বন্ধে বাঁশ দিয়ে বেরিকেট দেয়া হয় । বুধবার রাত সাড়ে ১১টার দিকে বাজারের দক্ষিণ দিক থেকে একটি সিএনজি অটোরিকশা আসলে সিএনজিটি যাওয়ার জন্য সেরাগ আলী বেরিকেট দেয়া বাঁশ উঠাতে গেলে সিএনজিটি বেরিকেট দেয়া বাঁশে এসে মারাত্মক ভাবে ধাক্কা দেয়। এতে বাঁশ সেরাগ আলীর মাথার উপর এসে পরে। এসময় সাথে সাথে মাটিতে লুটিয়ে পরেন সেরাগ আলী । পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশংকাজনক মনে হলে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বৃহস্পতিবার ভোর রাত্রে সেখানে চিকিৎসাধীন অবস্থায় পাহারাদার সেরাগ আলীর (৫৫) মৃত্যু হয় । ঘাতক সিএনজিটি আউশকান্দি হীরাগঞ্জ বাজার পরিচালনা কমিটির জিম্মায় রয়েছে । পাহারাদার এর মৃত্যুতে আউশকান্দি ইউনিয়ন জুড়ে শোকের ছাঁয়া নেমে এসেছে।

Share





Related News

Comments are Closed