Main Menu

বিশ্বনাথে বিএনপি নেতা সিরাজ খানের দাফন সম্পন্ন

বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়ন বিএনপির সভাপতি, প্রিন্সিপল উইমেন্স কলেজের গভর্নিং বডির সভাপতি ও বিশ্বনাথ উপজেলা বিআরডিবি’র সাবেক চেয়ারম্যান আলহাজ সিরাজ খান (৬৭)-জানাযা সম্পন্ন হয়েছে।

বুধবার বিকেল সাড়ে তিনটায় তার নিজ গ্রাম কাশিমপুর গ্রামের স্থানীয় ঈদগাহের মাঠে মরহুমের জানাযার নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। জানাযায় বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী’সহ বিভিন্ন রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, সাংবাদিক, ব্যবসায়ী’সহ বিভিন্ন পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

এর আগে বুধবার সকাল ৭টায় ইন্তেকাল করেন তিনি (ইন্না লিল্লাহি…….রাজিউন)। মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, ৪ কন্যা, ৪ পুত্র, পুত্রবধু, জামাতা, নাতি-নাতনী’সহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।

এদিকে, বিএনপি নেতা আলহাজ্ব সিরাজ খানের মৃত্যুত্বে শোক প্রকাশ করেছন খালেদা জিয়ার উপদেষ্ঠা কমিটির সদস্য ও ইলিয়াসপত্নী তাহসিনা রুশদি লুনা, সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি ও বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী, উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিন, সহ-সভাপতি আবুল কালাম কছির, সাধারণ সম্পাদক লিলু মিয়া চেয়ারম্যান, যুগ্ম-সম্পাদক হাজী আবদুল হাই, উপজেলা মুক্তিযোদ্ধা দলের আহবায়ক সৈয়দ আবদুর রাজ্জাক, সদস্য সচিব কলমদর আলী, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক শামিমুর রহমান রাসেল,কাওছার আহমদ তুলাই, নানু মিয়া, আবদুল লতিফ, উপজেলা ছাত্রদলের আহবায়ক মতিউর রহমান সুমন।

নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকাহত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

Share





Related News

Comments are Closed