Main Menu

বিশ্বনাথ আ’লীগের নেতা বাবুল আখতার আর নেই

বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বিশ্বনাথ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা কমিটির যুগ্ম সম্পাদক বাবুল আখতার আর নেই।
বুধবার দিবাগত রাত ১টা ১৫ মিনিটে (বাংলাদেশ সময়) সৌদি আরবস্থ একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাাহিৃৃ.রাজিউন)।
তিনি দীর্ঘদিন ধরে মরনব্যাধী ক্যান্সারে আক্রান্ত ছিলেন।
বাবুল আখতার স্বপরিবারে পবিত্র ওমরাহ পালনে সৌদি আরবে গেলে সেখানে মক্কা ও মদিনা শরীফ জিয়ারত শেষে গুরুত্বর অসুস্থ হয়ে পড়েন। এরপর তাকে সৌদি আরবস্থ একটি হাসপাতালে ভর্তি করা হয় এবং শারীরীক অবস্থার অবনতি হলে ঐ হাসপাতালের আইসিইউ’তে লাইফ সাপোর্টে রাখা হয়।
সেখানে ৫দিন চিকিৎসাধীন অবস্থায় থাকার পর বুধবার দিবাগত রাতে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যকালে তিনি স্ত্রী ও দুই কন্যা’সহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
বাবুল আখতারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বিশ্বনাথের রামপাশা ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর বলেন, আমরা বিশ্বনাথ আওয়ামীলীগ পরিবার হারিয়েছি আমাদের প্রিয় নেতাকে।

Share





Related News

Comments are Closed