Main Menu

নবীগঞ্জের দেবপাড়া বাজারে ডাকাতি

ছনি চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি: নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের দেবপাড়া বাজারে দুধর্ষ ডাকাতি সংগঠিত হয়েছে। ডাকাতরা নগদ টাকা সহ ৪ লক্ষ টাকার মালামাল নিয়ে যায়। দোকানের সিসি ক্যামেরার ফুটেজ অনুসন্ধানকালে দোকানের ভিতরে মুখোশ পড়া অবস্থায় ২জনকে ঘুরাফেরা করতে দেখা গেছে।
সোমবার ভোরে নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের ঢাকা-সিলেট মহাসড়কের পাশে দেবপাড়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ইকবাল মিয়ার ব্যবসা প্রতিষ্ঠান নিশাত-নিঝুম ফুড দোকানে ৫-৬ জনের একদল মুখোশধারী ডাকাত দল দোকানের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। এসময় দোকানের ক্যাশবাক্স থেকে নগদ ১ লক্ষ ২৫ হাজার টাকা, বিভিন্ন গুরুত্বপূর্ণ মালামালসহ প্রায় ৪ লক্ষ টাকার মালামাল নিয়ে যায় মূখোশধারী ডাকাত দল।
এদিকে দোকানের সিসি ক্যামেরার ধারণকৃত ভিডিও ফুটেজে দোকানের ভিতরে ২জনকে ঘুরাফেরা করতে দেখা যায়। দেবপাড়া বাজারে পাহারাদার থাকার পরও কিভাবে ডাকাতি হল এনিয়ে বাজারের ব্যবসায়ীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃস্টি হয়। ডাকাতির ঘটনায় সন্দেহভাজন হিসেবে দেবপাড়া বাজারের পাহারাদারকে ইউপি চেয়ারম্যান জাবিদ আলীর জিম্মায় দেয়া হয়েছে ।
এবিষয়ে নিশাত-নিঝুম ফুড দোকানের মালিক ইকবাল মিয়া জনান, ডাকাতরা আমার ক্যাশবাক্সে রাখা নগদ ১ লক্ষ ২৫ হাজার টাকা সহ বিভিন্ন মালামাল নিয়ে যায় । পাহারাদারকে সন্দেহ হচ্ছে তাকে চেয়ারম্যানের জিম্মায় রাখা হয়েছে । খবর পেয়ে গোপলার বাজার তদন্তকেন্দ্রের একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

Share





Related News

Comments are Closed