২২ অক্টোবর নিরাপদ সড়ক দিবস ঘোষণা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: ২২ অক্টোবরকে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালনের ঘোষণা দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের সহ মন্ত্রীসভার নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন সিলেট জেলা নিরাপদ সড়ক চাই (নিসচা)’র নেতৃবৃন্দ।
সোমবার এক প্রেসবার্তায় নিসচা সিলেট জেলার উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, জহিরুল ইসলাম মিশু, ছয়ফুল করিম চৌধুরী হায়াত, শাহ মোঃ আহাদ আলী লিটন, জেলা সভাপতি এম. বাবর লস্কর, সহসভাপতি আব্দুর রহমান, শেখ তোফায়েল আহমদ সেফুল, কবির আহমদ খান, সাধারণ সম্পাদক শাহ মোঃ লোকমান আলী, মাহমুদ হোসেন খান, ফুরকান তালুকদার, সাংগঠনিক সম্পাদক আশরাফ উদ্দিন রুবেল, অর্থ সম্পাদক ইমতিয়াজ হোসেন আরাফাত, মহানগর শাখার আহবায়ক এম. ইকবাল হোসেন, সদস্য সচিব আব্দুল হাদী পাবেল, কামরুল ইসলাম, রাশেদুজ্জামান রাশেদ, জুম্মান আহমদ সহ নেতৃবৃন্দ এ অভিনন্দন জানান। পাশাপাশি নিসচা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনকেও অভিনন্দন জানান নেতৃবৃন্দ।
উলেখ, ২২ অক্টোবরকে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালনের ঘোষণা দিয়েছে মন্ত্রীসভা। একই সঙ্গে দিবসটিকে মন্ত্রীপরিষদ বিভাগের এ সংক্রান্ত পরিপত্রের ‘খ’ ক্রমিকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রীসভা। সোমবার (৫ জুন) জাতীয় সংসদে মন্ত্রিসভার বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed