নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় উপজেলা চেয়ারম্যানসহ আহত ৪
ছনি চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি: ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলায় চলমান অবস্থায় কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা চেয়ারম্যানের গাড়ির চাকা পাংচার হয়ে খাদে পড়ে চেয়ারম্যান ও চালকসহ ৪জন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
রবিবার বিকাল ৪টার দিকে মহাসড়কের নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের পুরাতন জনতার বাজারের নিকটে এ ঘটনা ঘটে।
কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে ছেড়ে আসা গাড়িটি (ঢাকা মেট্রো ঘ ১৪-০৯৫৯) চলমান অবস্থায় চাকা পাংচার হয়ে যায়। এসময় নিয়ন্ত্রন হারিয়ে গাড়িটি পাশে জমিনে গিয়ে পরে। এতে গাড়িতে থাকা কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান ও চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবদুস সোবাহান ভূঁইয়া হাসান ও গাড়ির চালকসহ ৪জন গুরুতর আহত হন । পরে স্থানীয় লোকজনের সহযোগীতায় তাদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় ।
Related News
হবিগঞ্জে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে বিস্ফোরণ নিহত ১, আহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে কম্প্রেসার বিস্ফোরণে সোহেল রানা (৪০) নামে একRead More
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান)/স্নাতক (লেভেল-১, সেমিস্টার-১) শ্রেণিতেRead More



Comments are Closed