সিসিকের প্রোডাকশন টিউবওয়েলের উদ্বোধন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট মহানগরীর এমসি কলেজ সংলগ্ন স্থানে নতুন আরেকটি প্রোডাকশন টিউবওয়েল (উৎপাদক নলকুপ) চালু করেছে সিলেট সিটি কর্পোরেশন। ৭০ লক্ষ টাকা ব্যয়ে এই প্রোডাকশন টিউবওয়েল নির্মাণ করা হয়। এই প্রোডাকশন টিউবওয়েলের মাধ্যমে প্রতি ঘন্টায় গড়ে ৮০ হাজার থেকে ১ লাখ লিটার পানি সরবরাহ করা যাবে বলে আশা করছেন সিলেট সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। এতে করে উপকৃত হবেন সিলেট সিটির ২০, ২১ ও ২৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা।
বুধবার সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী প্রোডাকশন টিউবওয়েল এর উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, নিবার্হী প্রকৌশলী আলী আকবর, কাউন্সিলর আব্দুর রকিব তুহিন সহ সিটি কর্পোরেশনের কর্মচারী বৃন্দ। উদ্বোধন কালে সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, সিলেট সিটির প্রধান কয়েকটি সমস্যার মধ্যে অনত্যম একটি হচ্ছে বিশুদ্ধ পানির সমস্যা। এই সমস্যা সমাধানের জন্য ইতি মধ্যে বিভিন্ন প্রদক্ষেপ গ্রহন করা হয়েছে। তার ধারাবাহিকতায় এমসি কলেজ প্রাঙ্গনে প্রাডাকশন টিউবওয়েল স্থাপন। মহানগরবাসীর চাহিদা মেটাতে হলে একাধিক ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট নির্মাণ করা প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, ‘ভবিষ্যতের কথা চিন্তা করে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট নির্মাণের দিকে আমাদের মনোযোগী হতে হবে।
Related News
ওসমানী হাসপাতালে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে সিলেটে সর্বস্তরের সাংবাদিকদের সমাবেশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে ইন্টার্নRead More
সিলেটে লন্ডনগামী ফ্লাইটে অন্তঃসত্ত্বা নারীসহ ৪ জনের যাত্রা বাতিল
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট থেকে লন্ডনগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে চিকিৎসাসংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র দেখাতেRead More



Comments are Closed