Main Menu

লাউয়াছড়ায় বিজিবি’র ফলজ বৃক্ষ রোপন কার্যক্রম শুরু

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া উদ্যানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ২৫ হাজার ফলজ বৃক্ষচারা রোপন কার্যক্রম শুরু করেছে। গত মঙ্গলবার (৩০ মে) বিকাল সাড়ে চারটায় লাউয়াছড়া জাতীয় উদ্যানের বাঘমারা এলাকায় আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম শুরু করা হয়।
মঙ্গলবার বিকাল সাড়ে চারটায় গুড়ি গুড়ি বুষ্টি উপেক্ষা করে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মাঝে লাউয়াছড়া বনের বাঘমারা এলাকায় আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচীর উদ্বোধন করেন বিজিবি শ্রীমঙ্গল সেক্টর এর সেক্টর কমান্ডার কর্ণেল আশরাফুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন, মেজর আসিফ বুলবুল, সহকারী বন সংরক্ষক (বন্যপ্রানী সংরক্ষণ ও প্রকৃতি ব্যবস্থাপনা বিভাগ) তবিবুর রহমান, লন্ডন প্রবাসী সমাজ সেবক খায়রুল ইসলাম, সাংবাদিক বিকুল চক্রবর্তী ও বিশ্বজিৎ ভট্টাচার্য্য বাপন প্রমূখ।
বৃক্ষ রোপন কার্যক্রম শুরুর আগে বন বিভাগের লাউয়াছড়ার বাঘমারা ক্যাম্পে এক আলোচনা সভায় বৃক্ষ রোপন ও পরিচর্যার নিয়ম ও উপকারীতার উপর গুরুত্ব আরোপ করে প্রধান অতিথি বক্তব্য দেন।
বিজিবি শ্রীমঙ্গল সেক্টর কমান্ডার কর্ণেল আশরাফুল ইসলাম জানান, লাউয়াছড়া বনের বাঘমারা, ডরমেটরি ও লেইকের চার পাশে প্রায় ৫ একর জমিতে তারা ২৫ হাজার বৃক্ষ রোপন করে দিবেন। যার মধ্যে বেশির ভাগই পশুপাখির খাবার উপযোগী ফলজ বৃক্ষ থাকবে। আর এ কাজে বিজিবির সদস্যদের সার্বিক সহায়তা করবে বন বিভাগের লোকজন। একই সাথে তিনি শ্রীমঙ্গল সেক্টর ও সেক্টরের অধীন ৪৬ বিজিবি ব্যাটেলিয়নকে লাউয়াছড়ার গাছ রক্ষায় বিশেষ নজরদারীর নির্দেশ দেন। একই সাথে বনবিভাগকেও সহায়তার আশ্বাস দেন।
সহকারী বন সংরক্ষক (বন্যপ্রানী সংরক্ষণ ও প্রকৃতি ব্যবস্থাপনা বিভাগ) তবিবুর রহমান বিজিবির বৃক্ষ রোপন কার্যক্রমে সহায়তা করছেন দাবি করে বলেন, এটি একটি ভাল উদ্যোগ। আর গাছ গাছালি রক্ষায় বিজিবি সদস্যরা নজরদারী শুরু করলে এ জাতীয় উদ্যান থেকে গাছ চুরি প্রতিরোধ করা সহজ হবে বলে সহকারী বন সংরক্ষক মনে করেন।

Share





Related News

Comments are Closed