সিলেটে যুবদলের মিলাদ মাহফিল
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বিএনপি’র প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৬তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ৩১মে বুধবার বাদ আসর হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দোয়া মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। এছাড়াও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তার ছেলে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- সিলেট জেলা যুবদলের সভাপতি আব্দুল মন্নান, সহ-সভাপতি ইকবাল বাহার চৌধুরী, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ রশিদ, সাংগঠনিক সম্পাদক ছাদিকুর রহমান ছাদিক, যুবদল নেতা আব্দুল আজিজ, নিজাম উদ্দিন জায়গীরদার, আলী আহমদ হীরা, আব্দুল মালেক, সুলতান আহমদ বাবু, নাজমুল হুসেন রিপন, আলাউদ্দিন আলাই, আব্দুল খালিক, হাবিবুর রহমান, আজিজুর রহমান আজিজ, সামসুল ইসলাম টিপু, আঙ্গুর আলম, আশিকুর রহমান আশিক, সাহেদ আহমদ, অ্যাডভোকেট হেলাল, মাছুম আলী মাছুম, এএম শাশীম, মনির মুন্সী প্রমুখ।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed